editor

প্রকাশিত: 1:24 PM, August 23, 2021

ভ্যাকসিন প্রদানে ধীরগতি

ভ্যাকসিন প্রদানে ধীরগতি

ভ্যাকসিন প্রদানে ধীরগতি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চাইছে সরকার। সে হিসাবে প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেয়ার কথা। তবে দেশে এখন পর্যন্ত ৪ শতাংশেরও কম মানুষকে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ দেয়া হয়েছে ১০ শতাংশের কম মানুষকে। টিকার জন্য সাড়ে ৩ কোটি লোকের নিবন্ধন করা হলেও দেড় কোটির কিছু বেশি মানুষ ১ম ডোজ নিতে পেরেছেন।

এদিকে দেশে এখন পর্যন্ত ৪ ধরনের কোম্পানির টিকা প্রয়োগ করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের টিকা কেন্দ্রে ভিড় করছেন সাধারণ মানুষ।
নিবন্ধন করেও অনেকে টিকা নিতে পারছেন না। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে এবং একাধিক বার কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে এখন দেশে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি থেকে টিকা দেয়া শুরু হয়। ২১শে আগস্ট পর্যন্ত পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন। যা মোট জনসংখ্যার ৩ দশমিক ৭৮ শতাংশ। প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন। মোট জনসংখ্যার ৯ দশমিক ৬৯ শতাংশ। এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করছেন ৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন, পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৪ লাখ ৩ হাজার ৮৫৯ জন। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোড নিয়েছেন ৫৮ লাখ ২৪ হাজার ১৭২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫১ লাখ ৬৩ হাজার ৮২৮ জন। ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ৫১ হাজার ১১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ হাজার ২৪৯ জন। সিনোফার্মের ১ম ডোজ টিকা নিয়েছেন ৮০ লাখ ৭ হাজার ৫৩৮ জন। ২য় ডোজ সম্পন্ন করেছেন ৯ লাখ ৪২ হাজার ৪৯৭ জন। মর্ডানার ১ম ডোজ টিকা নিয়েছেন ২৫ লাখ ৩ হাজার ৪৮২ জন। ২য় ডোজ সম্পন্ন করেছেন আরও ২ লাখ ৪৫ হাজার ৮৯২ জন।

এদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী নেপালে একই সময়ে মোট জনসংখ্যার ১৩ দশমিক ৪ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে। দেশটিতে ৩৮ লাখ ৩৫ হাজার মানুষ সম্পূর্ণ ডোজ নিয়েছেন। প্রথম ডোড নিয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। যা মোট জনসংখ্যার সাড়ে ১৭ শতাংশ। ভারতে এখন পর্যন্ত ১২ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৯৩৬ জন পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। যা দেশটির মোট জনসংখ্যার সাড়ে ৯ শতাংশ। ১ম ডোজ নিয়েছেন ৪৪ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৮৮৪ জন। যা মোট জনসংখ্যার ৩৩ শতাংশ। ভুটানে ১৫ই আগস্ট পর্যন্ত ৬২ দশমিক ২ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে। পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৫৪৭ জন। ১ম ডোজ টিকা নিয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৯৬৩ জন। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। পাকিস্তানে দেশটির ৬ দশমিক ২ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন ১৭ দশমিক ১ শতাংশ।
এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণের ৩য় ঢেউয়ের বিস্তার রয়েছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে গত ২ মাস ধরে মৃত্যু হচ্ছে বেশি। সরকারি হিসেবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ হাজারের অধিক মানুষ মারা গেছেন। সাড়ে ১৪ লাখের অধিক মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মারা গেছেন ৯ হাজার ১১৯ জন। বিভাগওয়ারী মৃত্যুর হার প্রায় ৪৭ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৫৭৩ জন। মৃত্যুর হার ১৮ শতাংশের বেশি। খুলনা বিভাগে ২ হাজার ৫৬১ জন। মৃত্যুর হার ১৩ দশমিক ২ শতাংশ। তবে গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে