editor
প্রকাশিত: 2:12 PM, August 23, 2021

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে বন্যায় ২১ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় ২১ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়ে একে প্রাথমিক সংখ্যা হিসেবে উল্লেখ করেছেন।
রাজ্যটিতে শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ের পর বন্যা দেখা দেয়। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৮ সেন্টিমিটারেরও বেশি। আবহাওয়াবিদরা এই ঝড় ও বন্যাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।
গ্রামের রাস্তাঘাটসহ হাইওয়ে এবং ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। হামফ্রেইস কাউন্টির ওয়েভারলি শহরে ২০ জন মারা গেছেন। পুলিশ প্রধান গ্রান্ট গিলেসপাই এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।কাউন্টির অন্য গ্রামীণ এলাকায় আরেক ব্যক্তি মারা গেছেন বলে সাংবাদিকদের তিনি জানান।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৪০ জনের নিখোঁজের খবর পাওয়া গিয়েছিল। কিন্তু দিনের শেষে জানা গেছে নিখোঁজ হয়েছেন তার অর্ধেক। নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান রোববার জোরদার করা হয়েছে। কর্মীরা ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টেনিসিতে এসব প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
একইসঙ্গে তিনি ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি(ফেমা)কে রাজ্য গভর্ণরের প্রতি প্রয়োজনীয় সহায়তা দেয়ারও নির্দেশ দিয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন