editor

প্রকাশিত: 3:11 PM, August 23, 2021

আবারও উত্তেজনা, বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয় গাজাবাসীর

আবারও উত্তেজনা, বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয় গাজাবাসীর

আবারও উত্তেজনা, বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয় গাজাবাসীর

অনলাইন ডেস্ক
আবার ফিলিস্তিনের গাজায় উত্তেজনা। আবার আকাশ থেকে ইসরাইলের বিমান হামলা। সম্প্রতি ১১ দিনে ভয়াবহ হামলা চালিয়ে আকাশচুম্বী অনেক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আবার শনিবার রাতে তারা গাজায় একই রকম হামলা চালিয়েছে। তবে এতে প্রাণহানীর কোনো খবর পাওয়া যায়নি। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, গাজা ও ইসরাইলের মধ্যে সীমান্ত বেড়া নির্মাণের প্রতিবাদে এবং দখলীকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ চত্বরে অগ্নিকা-ের ৫২তম বার্ষিকীতে প্রতিবাদ বিক্ষোভ করেন কয়েক শত ফিলিস্তিনি।

২০০৭ সালে গাজা উপত্যকায় ইসরাইলের ব্লকেডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ ছিল এর উদ্দেশ্য। কিন্তু ওই সীমান্ত বেড়ার কাছে ফিলিস্তিনিরা বিক্ষোভ করার সময় ইসরাইলি সেনারা গুলি চালায়। এতে ১৩ বছর বয়সী একটি বালকসহ কমপক্ষে ৪১ ফিলিস্তিনি আহত হয়েছেন।
তার মধ্যে ওই বালকের অবস্থা সঙ্কটজনক। তার কাঁধে গুলি লেগেছে। এতে বিক্ষোভকারীদের দিক থেকে আসা গুলিতে এক ইসরাইলি সেনাও আহত হয়েছে। শনিবার রাতে এর জবাবে হামাসের সামরিক অবস্থানে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমান। জবাবে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেছে গাজায় ফিলিস্তিনি গ্রুপগুলো। তাদের নেতৃত্বে আছে হামাস।

রোববার বিকেলে তারা ইসরাইলি বেড়ার কাছে গাজার পূর্বাঞ্চলে সংবাদ সম্মেলন করেছে। এই জোটে অংশ নিয়েছে ইসলামিক জিহাদ, বামপন্থি পপুলার ফ্রন্ট অর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন, হামাস এবং কিছু ছোট ছোট দল। সংবাদ সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতি দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে বাধা ও ব্লকেড দেয়ার জন্য দায়িত্ব অবশ্যই বহন করতে হবে দখলদার ইসরাইলকে। গাজায় জনগণকে অব্যাহতভাবে বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানাই। আমাদের জনপ্রিয় কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী চলতে থাকবে। আমরা কোনো দখলদারিত্ব মেনে নেবো না।

হামাসের সিনিয়র নেতা আহমেদ ইউসেফ আল জাজিরাকে বলেছেন, ব্লকেড দেয়ার কারণে ফিলিস্তিনি জনগণ ভুগছে। তারা ইসরাইল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগের জন্য বিক্ষোভ করবে এটাই তো স্বাভাবিক। ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং বিভিন্ন অংশ তাদের কণ্ঠস্বরকে সবার কাছে তুলে ধরতে চান। ইসরাইল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের দুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিতে চান। বিশেষ করে সম্প্রতি গাজায় যে যুদ্ধ হয়েছে এবং ইসরাইলি সেনারা যে ভয়াবহ ধ্বংসলীলা চালিয়েছে, তার ফলে দুর্ভোগ বেড়েছে। ইসরাইলি এবং মিশরীয়দের আরোপ করা ব্লকেডের কারণে গাজার অর্থনীতি তছনছ হয়ে গেছে। জীবন ধারণের অবস্থা নাটকীয়ভাবে অবনতি ঘটেছে।

মে মাসে ১১ দিনের যুদ্ধে গাজায় নির্বিচারে বোমা হামলা করেছে ইসরাইল। জবাবে ফিলিস্তিনিরা ইসরাইলে নিক্ষেপ করেছে রকেট। ওই যুদ্ধে কমপক্ষে আড়াইশ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৭টি শিশু এবং ৩৯ জন নারী রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৭১০ জন। পক্ষান্তরে ইসরাইলের ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫ বছর বয়সী একটি বালক এবং ১৬ বছর বয়সী একটি বালিকা রয়েছে। এই যুদ্ধে গাজায় কমপক্ষে ১৮০০ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কমপক্ষে ১৬৮০০ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহমেদ ইউসেফ বলেন, ইসরাইল ব্লকেড দেয়ার কারণে অবকাঠামো নির্মাণের সরঞ্জামাদি পৌঁছাতে পারছে না ফিলিস্তিনে। ফলে অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। এখনও গাজার সর্বত্র ধ্বংসলীলার দৃশ্য বিদ্যমান। এ জন্য বিক্ষোভকারীরা তাদের কণ্ঠস্বরকে বিশ্বের কাছে তুলে ধরতে চান

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন