editor

প্রকাশিত: 3:27 PM, August 23, 2021

আফগানিস্তান : ৩০ জনের অবস্থান নিশ্চিত, শিগগিরই দেশে ফিরছেন ৭ বাংলাদেশী

আফগানিস্তান : ৩০ জনের অবস্থান নিশ্চিত, শিগগিরই দেশে ফিরছেন ৭ বাংলাদেশী

৭ বাংলাদেশী শিগগিরই দেশে ফিরছেন

অনলাইন ডেস্ক
মার্কিন সৈন্য প্রত্যাহার শুরুর পর প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণাধীন দেশটিতে ৩০ বাংলাদেশীর অবস্থান নিশ্চিত করেছেন আফগানিস্তানের কূটনৈতিক মিশনের দায়িত্বে থাকা উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জাহাঙ্গীর আলম। তাদের মধ্য থেকে সাতজন শিগগিরই দেশে ফিরছেন বলেও জানান তিনি।

সোমবার নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রদূত মো: জাহাঙ্গীর আলম আরো বলেন, আটকে পড়া অন্য বাংলাদেশীরাও আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, বর্তমানে আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় দেশটির সাথে কূটনীতিক যোগাযোগ তদারক করছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

মো: জাহাঙ্গীর আলম জানান, ওই সাতজনের মধ্যে দু’জন মার্কিন বিমানবাহিনীর বিমানে করে কাবুল থেকে কাতারের দোহায় পৌঁছেছেন। তারা সেখান থেকে দেশে ফিরবেন। মার্কিন বাহিনীর সাথে কাজ করা এই বাংলাদেশীরা হলেন- বরিশালের ফারুক হোসেন ও কুমিল্লার বাসিন্দা মহিউদ্দিন আহমদ।

তিনি জানান, জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে কাজাখস্তানে সরিয়ে নেয়া হয়েছে ব্র্যাকের তিন কর্মকর্তাকে। তারা বর্তমানে দেশটির রাজধানী নুর সুলতানে অবস্থান করছেন। সেখান থেকেই তারা দেশে ফিরবেন। এই বাংলাদেশীরা হলেন- ঢাকার বাসিন্দা মো: করিম শিকদার, রংপুরের আসাদুজ্জামান ও ফরিদপুরের রফিকুল হক মৃধা।

মো: জাহাঙ্গীর আলম জানান, সোমবার জার্মানির একটি ফ্লাইটে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উজবেকিস্তান পৌঁছাবেন মো: রেজাউল করীম ও এ এস এম মিজানুর রহমান নামের আরো দুই বাংলাদেশী। সেখান থেকে তারা ট্রানজিট ভিসার মাধ্যমে দেশে ফিরবেন। এছাড়া উজবেকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এক ঘণ্টার মধ্যে তাদের ট্রানজিট ভিসার ব্যবস্থা করে দেয়া হয়েছে বলেও জানান এই রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জানান, কাবুলে অবস্থানরত ব্র্যাকের অন্য তিন কর্মকর্তা, আফগান ওয়্যারলেসে কর্মরত সাতজন, পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরে থাকা তাবলিগ জামাতের ছয় সদস্য, কাবুলে এক প্রকৌশলী, কাবুলের কূটনৈতিক জোনের আরো দুজন প্রকৌশলী, কারাগার থেকে বেরিয়ে যাওয়া এক বাংলাদেশী এবং মাজার-ই-শরিফে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশীকে ফেরানোর চেষ্টা অব্যাহত আছে।

অপর দিকে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পুল-ই-চরকি কারাগারে বন্দী তিন বাংলাদেশীর মধ্যে মঈন আল মেজবাহ সেখান থেকে বেরিয়ে দূতাবাসের সাথে যোগাযোগ করেন। ফলে তার অবস্থান নিশ্চিত করা গেছে। তিনি বর্তমানে স্থানীয় এক আফগান পরিবারের আশ্রয়ে রয়েছেন। তবে বাকি দুজনের অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি বলেও জানান রাষ্ট্রদূত মো: জাহাঙ্গীর আলম।

এদিকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশীদের আগামী সপ্তাহের মধ্যে দেশে ফেরানো হবে।

উল্লেখ্য, আফগানিস্তানে দীর্ঘ দুই দশক যুক্তরাষ্ট্রের অবস্থানের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবানও সম্মত হয়।

চলতি বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাইয়ে সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মার্কিনিদের চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দু’পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে তালেবান।

৬ আগস্ট দেশটির দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশে রাজধানী যারানজ নিয়ন্ত্রণে নেয় তালেবান। এটিই ছিল তালেবানের নিয়ন্ত্রণে নেয়া প্রথম আফগান প্রাদেশিক রাজধানী। যারানজের পর ১০ দিনের মাথায় দেশটির রাজধানী কাবুলও নিয়ন্ত্রণে নিয়ে ফেলে তালেবান

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন