editor
প্রকাশিত: 2:21 PM, August 24, 2021

পরী মনি ও হেলেনার তদন্ত প্রতিবেদন শিগগিরই
অনলাইন ডেস্ক
চিত্রনায়িকা পরী মনি, রাজ, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ সিআইডির কাছে ১৫টি মামলা তদন্তাধীন আছে। মামলাগুলো এখনো তদন্তাধীন রয়েছে। তবে আমরা মামলার তদন্ত কাজ অনেকাংশেই গুছিয়ে এনেছি। কিছু ফরেনসিক এখনো বাকি আছে। সব হাতে এলে আমরা এক থেকে দুই মাসের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়া শুরু করতে পারবো।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে মালিবাগের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।
সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।
তিনি বলেন, অভিযুক্তরা ছাড়াও তদন্ত সংশ্লিষ্ট প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য যাদের-যাদের ডাকার প্রয়োজন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আপাতত আর কাউকে ডাকার পরিকল্পনা নেই আমাদের। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আর্থিক অপরাধের বিষয়ে তদন্তে যাদের নাম এসেছে তাদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমরা তথ্য চেয়েছি। তবে তদন্তের প্রয়োজনে আমরা এখনই সব বলতে চাচ্ছিনা।
চিত্র নায়িকা পরী মনিকে একাধিকবার রিমান্ডের নেওয়ার বিষয়ে সিআইডি প্রধান বলেন, প্রথমবার আমরা তাকে জিজ্ঞাসাবাদ করিনি। দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছি। পরে কিন্তু তাকে আর রিমান্ডে চাওয়া হয়নি। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া কিছু তথ্য মেলানোর প্রয়োজন ছিল। এরই পরিপ্রেক্ষিতে আমরা তাকে আবারও রিমান্ডে চাই। সিআইডি তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে ভুলের উর্ধ্বে থাকতে চায়। তাই তদন্তের প্রয়োজনেই সব করা হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রুজি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়