editor
প্রকাশিত: 2:28 PM, August 24, 2021

দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের সমালোচনায় কমলা
অনলাইন ডেস্ক
এশিয়ায় প্রথম সফরে এসেই চীনকে একহাত নিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
দক্ষিণ চীন সাগর এলাকায় চীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। খবর বিবিসি ও রয়টার্সের।
মঙ্গলবার সিঙ্গাপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কমলা আরও বলেন, এ অঞ্চলে মার্কিন জোটের সহযোগীদের যে কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে।
এর আগে সোমবার কমলা হ্যারিস বলেছেন, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার দিকেই এখন মনোনিবেশ করছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রেক্ষাপট নিয়ে বিচার-বিশ্লেষণের জন্য সময় অনেকই পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সোমবার কমলা বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে সেখানে কী ঘটেছে এবং ঘটছে তা বিচার-বিশ্লেষণের জন্য প্রচুর সময় লাগবে।
কিন্তু ঠিক এ মুহূর্তে আমরা মার্কিন নাগরিক, তাদের সহায়তাকারী আফগান এবং নারী, শিশুসহ ঝুঁকিতে থাকা মানুষদের সরিয়ে নেওয়ার দিকটিতেই কেবল জোর দিচ্ছি। এই সময়ে আমরা এই একটি বিষয়েই মনোনিবেশ করেছি।
আফগানিস্তান নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং তালেবানের ক্ষমতা দখলের মধ্যে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে বাইডেন সমালোচনার শিকার হচ্ছেন।
হ্যারিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি বলেন, আমরা আশা করি, আফগানিস্তান আবারও সন্ত্রাসীদের আঁতুড়ঘরে পরিণত হবে না।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার এশিয়া সফরের শুরুতে রোববার সিঙ্গাপুরে যান। মঙ্গলবার তিনি ভিয়েতনাম সফরে গেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বাড়তে থাকার মধ্যে এ অঞ্চলে সফর শুরু করেছেন কমলা হ্যারিস।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন