editor
প্রকাশিত: 1:40 PM, August 25, 2021

আফগানিস্তান থেকে উদ্ধার করা ৭৮ জনের মধ্যে ১৬ জনই করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক
মঙ্গলবার আফগানিস্তান থেকে উদ্ধার করে ভারতে আনা ৭৮ জনের মধ্যে ১৬ই করোনা ভাইরাসে আক্রান্ত। পূর্ব সতর্কতার অংশ হিসেবে ওই ৭৮ জনকেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত ওই ১৬ যাত্রীর মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। এর মধ্যে রয়েছেন তিনজন কাবুল থেকে ভারতে বহন করে এনেছেন শিখ সম্প্রদায়ের পবিত্র কিছু শাস্ত্র। দিল্লি বিমানবন্দরে এসব শাস্ত্র গ্রহণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদ্বীপ পুরি। এর একটি কপি হাতে ভিডিও টুইট করেছেন তিনি। আফগানিস্তানে অবনতিশীল পরিস্থিতিতে সেখান থেকে বিদেশিরা যেমন, তেমনি স্বদেশীরাও পালাচ্ছেন।
এসব উদ্ধার অভিযান জোরালো করেছে ভারত। এনডিটিভি বলছে, উদ্ধার অভিযান শুরুর পর এখন পর্যন্ত মোট ৬২৬ জনকে উদ্ধার করেছে ভারত। এর মধ্যে ২২৮ জন ভারতীয় নাগরিক। ৭৭ জন আফগান শিখ। যেসব ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, তারা কাবুলে ভারতীয় দূতাবাসে কাজ করতেন না। এর আগে ভারত ঘোষণা দিয়েছে, যারাই আফগানিস্তান ত্যাগ করতে চান, তাদেরকে উদ্ধার করে ভারতে আনা হবে। এক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে হিন্দু এবং শিখদের। উল্লেখ্য, ১৬ই আগস্ট ভারত তার জটিল উদ্ধার অভিযান শুরু করে। এর নাম দেয়া হয় ‘অপারেশন দেবী শক্তি’। এর অধীনে প্রথম দিনেই কাবুল থেকে ৪০ ভারতীয়কে উদ্ধার করে দিল্লি আনা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন