editor
প্রকাশিত: 2:10 PM, August 25, 2021

ত্বক ও চুলের যত্নে আঙুরের তেল
অনলাইন ডেস্ক
কমবেশি সবার পছন্দ ফল আঙুর। রসাল, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ফলটির হাজারও উপকার। খাওয়ার পাশাপাশি আঙুরের দানা থেকে তৈরি তেল টনিকের মতো কাজ করে ত্বক ও চুলের যত্নে।
এই তেলটি প্রক্রিয়াকরণের সময় এতে হেক্সেনের মতো রাসায়নিকদ্রব্য ব্যবহার করা হয় না। পুষ্টিকর এ তেলটি সাধারণত রান্নার কাজে বেশি ব্যবহার করা হয়। তবে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় এটি ত্বক ও চুলের জন্য অনেক উপকারী। এ জন্য ত্বক ও চুলে ব্যবহারের বিভিন্ন পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আঙুরের তেল।
ফ্লোরিডার নিবন্ধিত ডায়েটিশিয়ান পুষ্টিবিদ অরল্যান্ডোর গ্যাব্রিয়েল ম্যানসেলা জানান, আঙুরের তেলে প্রচুর ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং শক্তিশালী পুষ্টি রয়েছে, যা শরীরের প্রদাহবিরোধী প্রক্রিয়াকে আরও উন্নীত করে।
আর এ তেলটি ত্বক ও চুলের জন্য এতটাই উপকারী যে, বেশিরভাগ ত্বক ও চুলে ব্যবহার করা পণ্যের কাঁচামালের তালিকায় এটির নাম লক্ষ্য করা যায়।
ত্বক ও চুলের যত্নে আঙুর তেলের উপকারিতা সম্পর্কে দেওয়া হলো—
চুলের যত্ন
চুলের শুষ্কতা ও খুশকি দূর করতে অনেক উপকারী আঙুরের তেল। এই তেলে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ফেনোলিক নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এটি চুলের কোমলতা ও উজ্জলতা বৃদ্ধি করতেও অনেক কার্যকরী।
আঙুরের তেল চুলে ব্যবহার অনেক সহজ। এর জন্য শুধু এক চামচ আঙুরের তেল নিয়ে চুলে ও মাথার ত্বকে লাগিয়ে দিন। এতেই পাবেন উপকার।
ত্বকের যত্ন
ত্বকের যত্নে ব্যবহার করা বিভিন্ন পণ্যের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় আঙুরের তেল। এ তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের কোমলতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধির জন্য অনেক উপকারী। গবেষণায় দেখা গেছে, আঙুরের তেল ত্বকের হাইড্রেশন, ক্ষত নিরাময় করতে কার্যকরী এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রদাহবিরোধী হিসেবে কাজ করে।
চর্মরোগ বিশেষজ্ঞ এমডি প্যাট্রিসিয়া ফারিসের মতে, প্রসাধনী ও চিকিৎসার বিভিন্ন পণ্যে আঙুরের তেল ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যা ত্বকের স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্য উপকারী।
জাপানের ১২ নারীর ওপরে গবেষণা করে দেখা গেছে, আঙুর বীজের নির্যাস গ্রহণের পর মেলাসমা বা প্রেগন্যান্সি মাস্ক ব্যবহার করে ত্বকের বেশ উপকার পাওয়া গেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রুজি
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
1 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 1 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
5 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত