editor

প্রকাশিত: 2:54 PM, August 25, 2021

টিকার দুই ডোজ নিলেও প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৬ মাসে

টিকার দুই ডোজ নিলেও প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৬ মাসে

টিকার দুই ডোজ নিলেও প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৬ মাসে

অনলাইন ডেস্ক
বৃটেনের নতুন এক গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিলেও ৬ মাসের মধ্যে তার সুরক্ষা ক্ষমতা বা প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আসন্ন শীতে তা কমে শতকরা ৫০ ভাগে নামতে পারে। এ জন্যই বিজ্ঞানীরা বুস্টার ডোজ দেয়ার পক্ষে মত দিয়েছেন। লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ বলছে, ফাইজারের টিকা নেয়ার ৬ মাস পরে তার সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা শতকরা ৮৮ থেকে কমে ৭৪ ভাগে দাঁড়ায়। এস্ট্রাজেনেকার ক্ষেত্রে তা শতকরা ৭৭ ভাগ থেকে কমে ৬৭ ভাগে দাঁড়ায়। ৬ মাসে ফাইজারের কার্যকারিতা এবং ৫ মাসে এস্ট্রাজেনেকার কার্যকারিতার ওপর এই পরিমাপ করা হয়েছে। গবেষণার শীর্ষ বিজ্ঞানী প্রফেসর টিম স্পেক্টর এসব কথা বলেছেন। তার নেতৃত্বে এ গবেষণা করেছে কিংস কলেজ লন্ডনের একটি টিম।

তারা বলেছেন, প্রবীণ সহ প্রথমেই যেসব বৃটিশকে এই টিকা দেয়া হয়েছে, তাদেরকে বুস্টার ডোজ না দিলে সুরক্ষা শীতে শতকরা ৫০ ভাগে নেমে আসতে পারে। কমপক্ষে ১০ লাখ মানুষ, যাদেরকে পূর্ণাঙ্গ টিকা দেয়া হয়েছে, তাদের ওপর গবেষণা করে এসব কথা বলেছেন বিজ্ঞানীরা। এতে আরো বলা হয়েছে, ফাইজারের টিকা যারা নিয়েছেন দুই ডোজই, প্রথম মাসে তাদের সুরক্ষা কমে আসে শতকরা ৮৮ ভাগে। আর পরের ৫ মাসে তা কমে দাঁড়ায় ৭৪ ভাগে। অন্যদিকে এস্ট্রাজেনেকার কার্যকারিতা চার থেকে পাঁচ মাসের মধ্যে শতকরা ৭৭ ভাগ থেকে ৬৭ ভাগে নেমে আসে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসার ফলে মানুষের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা কমে আসবে কিনা তা এতে স্পষ্ট করে বলা হয়নি। প্রফেসর টিম স্পেক্টর বলেছেন, উচ্চ মাত্রায় সংক্রমণ হলে তাতে অধিক মৃত্যু হতে পারে। শীতে যেহেতু এই নিরাপত্তার লেভেল শতকরা ৫০ ভাগে চলে আসবে, তাই তিনি বুস্টার ডোজ দেয়ার জন্য বৃটেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এই গবেষণায় সরকারের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টাদের ওপর চাপ বাড়তে পারে। এমনিতেই প্রবীণ এবং ঝুঁকিতে থাকা মানুষদের বুস্টার ডোজ দেয়ার জোর দাবি রয়েছে। তার ওপর বিজ্ঞানীদের এমন গবেষণা সে দাবিকে আরো পোক্ত করবে । এর ফলে জয়েন্ট কমিটি অন ভ্যাক্সিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জেসিভিআই) বুস্টার ডোজ অনুমোদন দিতে পারে বলে আশা করা হচ্ছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে