editor
প্রকাশিত: 5:11 PM, August 25, 2021

সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিনের অনুমোদন দিলো সৌদি আরব
অনলাইন ডেস্ক
চীনা কোম্পানি সিনোভ্যাক ও সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর আগে দেশটিতে অক্সফোর্ড, ফাইজার, জনসন এন্ড জনসন এবং মডার্নার ভ্যাকসিনেরও অনুমোদন দেয়া হয়েছে। এরইধারায় মঙ্গলবার চীনা ভ্যাকসিনগুলোর অনুমোদন দিলো দেশটি। এ খবর দিয়েছে আরব নিউজ।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে যারা সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিন গ্রহণ করেছে তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবে। সৌদি আরব সরকার গত মাসে জানায়, আগস্ট মাসের প্রথম থেকেই সৌদি আরবে প্রবেশ করতে হলে দেশটিতে অনুমোদিত ভ্যাকসিনগুলোর উভয় ডোজ গ্রহণ করতে হবে। বাংলাদেশে যেসব ভ্যাকসিন সবথেকে বেশি প্রয়োগ করা হয়েছে তারমধ্যে আছে সিনোফার্মের ভ্যাকসিনও। সৌদির এই ঘোষণার ফলে এদেশের সিনোফার্মের ভ্যাকসিন নেয়াদের ওমরাহ হজ পালনে আর বাধা থাকছে না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন