editor
প্রকাশিত: 8:23 PM, August 25, 2021

বড়লেখায় কাতার প্রবাসীর অর্থায়নে গাংকুল ফ্রি অক্সিজেন সার্ভিস সেবার উদ্বোধন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল খনকারটিলা গ্রামের কাতার প্রবাসী বিশিষ্ট আগর আতর ব্যবসায়ী মো. আব্দুল কাইয়ূম এর অর্থায়নে ও গাংকুল কোভিড -১৯ ফ্রি অক্সিজেন সার্ভিস টিমের ব্যবস্থাপনায় বৈশ্বিক মহামারী করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবার জন্য ফ্রি অক্সিজেন সার্ভিস সেবা চালু করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে এ সেবা চালু করা উপলক্ষে আব্দুল কাইয়ূমের রতুলী বাজারস্থ অফিসে আয়োজিত অক্সিজেন সেবার উদ্বোধনী সভায় গাংকুল কোভিড – ১৯ ফ্রি অক্সিজেন সার্ভিস টিমের টিম লিডার ও ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও টিম সদস্য গ্রাম আদালত সহকারী ফয়ছল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছিব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, দৈনিক যুগান্তর ও দৈনিক জালাবাদ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সাংবাদিক এম.এ সামছুল হক, সমাজসেবক শিক্ষানুরাগী খলিলুর রহমান শাহীন, রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়জুর রহমান ফয়জু।
এসময় অন্যান্যদের মধ্যে অক্সিজেন সার্ভিস টিমের সদস্য রতুলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সাইদুল, ব্যবসায়ী সাজিদুর রহমান সাজিদ, মাহবুবুর রহমান মুন্না, ফয়সাল মাহমুদ, বাবুল আহমদ, এম লিমন আহমদ, জাহিদুল ইসলাম, নাহিদ আহমদ, আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় করোনা রোগীদের চিকিৎসার জন্য ৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় কাতার প্রবাসী আব্দুল কাইয়ূমের ভুয়সী প্রশংসা করেন এবং সেবা দেওয়া নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলকমূলক পরামর্শ দেন অতিথিবৃন্দ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে