editor
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
সিলেট সদর উপজেলার খাদিমনগরের ছালেপুরে প্রতিপক্ষের হামলায় নিহত তানভীর আহমদ (১৯) হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করা হয়েছে। আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে এয়ারপোর্ট থানায় মামলা নং (১০) দায়ের করেন নিহতের পিতা শফিক মিয়া। স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের নির্দেশে হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা বিলাল মিয়া।
মামলার আসামিরা হলেন- সিলেট সদর উপজেলার খাদিমনগরের সালেহপুর গ্রামের আব্দুল গণির ছেলে তোয়াহিদ (২০) তোফায়েল (২২), উসমান গণি (৪৭), শামসুল হক (৫৫), আব্দুল গণি (৫০), আফতাব উদ্দিন উরফে শামসুল হক ও তার ছেলে ছেলে পিয়াস আহমদ (১৯) এবং মাসুক মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৩)। আসামিদের মধ্যে আফতাব উদ্দিন উরফে শামসুল হক সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
মামলার বিবরণে জানা গেছে, উল্লেখিত আসামিরা এলাকার দাঙ্গাবাজ ও ভূমিখেকো। অন্যের ভু-সম্পত্তি আত্মসাৎ করা তাদের নেশা ও পেশা। মামলার বাদি নিহতের পিতা শফিক মিয়া নিজেকে একজন কৃষিজীবী উল্লেখ করে বলেন, আফতাব উদ্দিনের সাথে আমার সম্পত্তি নিয়ে মামলা-মোকদ্দমা চলমান থাকায় মনোমালিন্য চলে আসছিলো। এরই জের ধরে আমাকে ও আমার ছেলেক খুন খারাপিসহ আমার পরিবারের অনিষ্ট সাধনের সুযোগের প্রতিক্ষায় ছিল আসামি আফতাব। ঘটনার দিন আমার ছেলে তানভিরের গতি বিধি লক্ষ্য করে উল্লেখিত আসামিরা সশস্ত্র অবস্থায় আমার ছেলেকে খুন করার উদ্দেশ্যে অবস্থান নেয়। নিহত তানভির স্থানীয় তুষার মিয়ার বাড়ী থেকে জ্বালানী কাঠ কেটে ভ্যান যোগে বাড়ীতে এনে পূণরায় ভ্যান ফেরত দেয়ার জন্য বের হয়। ভ্যানটি ফেরত দিয়ে স্থানীয় লিটল লন্ডন মসজিদে আসরের নামাজ আদায় করে সে। নামাজ পড়ে বাড়ীতে ফেরার পথে আসামী আফতাব উদ্দিন চিৎকার করে বলে ‘তোমরা কে কোথায়? শালার বেটা যায়গি, তারে ধরে খুন করে ফেল।’
আফতাবের এমন কথা শুনার পর অন্যান্য আসামিরা এসে নিহত তানভিরকে ঘিরে ফেলে। এক পর্যায়ে আফতাবের হুকুমে মামলার ১ নাম্বার আসামি তোয়াহিদ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তানভিরের মাথার মধ্যখানে আঘাত করলে সে মারাত্মক আহত হয়। অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আসামিরা নিহতের মৃত্যু নিশ্চিতের জন্য শরীরে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে চিৎকারে আমি (নিহতের বাবা) এগিয়ে আসলে আমার দিকে তারা মারমুখি হয়। এমন পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। মুমূর্ষু অবস্থায় তানভিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করা হয়। এক পর্যায়ে সে মারা যায়।
উল্লেখ্য, সদর উপজেলার ৩নং খাদিমনগরের ইউনিয়নের ছালেহপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তানভির আহমদ (২০) খুন হন বুধবার রাতে। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে।
4 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
1 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
5 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
8 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
7 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
8 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক