editor
প্রকাশিত: 11:00 AM, September 30, 2020
কানাইঘাট প্রতিনিধি:-
সিলেটের কানাইঘাটে সড়ক র্দূঘটনায় আহত দিঘীরপাড় ইউপির লন্তিরমাটি গ্রামের দরিদ্র মাহতাব উদ্দিনের মেয়ের চিকিৎসার জন্য নগদ ৭০ হাজার টাকার অনুদান দিয়েছে ৪ নং সাতবাঁক প্রবাসী কল্যাণ ট্রাষ্ট। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার সাতবাঁক ইউপি কমপ্লেক্স হল রুমে এক সংক্ষিপ্ত চেক হস্তান্তর সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্র মেয়েটির পরিবারের হাতে নগদ টাকার চেক তুলে দেন দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতবাঁক ইউপি’র সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। এ সময় উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপি আওয়ামীলীগের সভাপতি মখদ্দুস আলী, সমাজ সেবক মঈন উদ্দিন মেম্বার, ইউপি সদস্য আব্দুন নুর, শাব্বির আহমদ, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান জসিম, মহিউদ্দিন শাহীন, আমিনুর রশিদ মারুফ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় প্রধান অতিথি আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ সাতবাঁক প্রবাসী কল্যাণ ট্রাষ্টের অগ্রযাত্রার মঙ্গল কামনা করে বলেন প্রবাসীদের ঘাম ঝড়া সাহায্যের অর্থ দিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। তারা ইতিমধ্যে সমাজের অসহায় বিপন্ন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের এই মহতি উদ্যেগে গঠিত সংগঠনে তিনি ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন। এবং নেতৃবৃন্দের প্রতি আহবান করে বলেন শুধু সাতবাঁক ইউপি’র প্রবাসীদের নিয়ে নয়, সাতবাঁক পরগণার সকল প্রবাসী ভাইদেরকে এ সংগঠনে অর্ন্তভুক্ত করে এগিয়ে যেতে হবে আপনাদের। যাতে করে এক সময় আত্ম-মানবতার সেবার এ সংগঠনের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ে। এর পূর্বে আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ সকাল সাড়ে ৯টায় কানাইঘাটে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় কানাইঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ প্রজেক্ট কমিটির নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন। পরির্দশন কালে মস্তাক আহমদ পলাশ বালু ভরাটকারী ঠিকাদার দুদু মিয়া ও মিজানুর রহমান সহ প্রজেক্ট কমিটির নেতৃবৃন্দকে আগামী ৭ দিনের মধ্যে স্টেডিয়ামে বালু ভরাটের অসমাপ্ত কাজ সমাপ্ত করার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন