editor
প্রকাশিত: 2:59 PM, August 26, 2021

টিকা নিলে ওমরাহ করার সুযোগ দিচ্ছে কানাডা
অনলাইন ডেস্ক
কোভিড-১৯ বিভিন্ন রূপ ধারণ করে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। ফলে টিকার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি।
আর তাই কানাডায় বসবাসরত মুসলিমদের টিকা গ্রহণে উৎসাহিত করতে দেশটির ইমামরা ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকা নিলে লটারির ভিত্তিতে ওমরাহ ভ্রমণের ঘোষণা দেয় দেশটির বৃহত্তর মুসলিম সংগঠন দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল।
বুধবার (২৫ আগস্ট) কানাডার ক্যালগরির ২৫ ইমাম এক যৌথ বিবৃতিতে স্থানীয় মুসলিমদের করোনা টিকা নিতে উৎসাহিত করেন। প্রকাশিত বিবৃতিতে তারা কোরআন ও সুন্নাহর বর্ণনা অনুসারে জীবনের সুরক্ষা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।
ক্যালগরির ইমাম ও দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব কানাডা প্রধান সায়েদ সোহারওয়ার্দী বলেন, ‘কানাডার মুসলিমদের টিকা গ্রহণে আমরা জোরালো আহ্বান জানাই। তা মানবজীবন বাঁচাতে বিরাট ভূমিকা রাখবে। ’
কানাডার দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল করোনা টিকা গ্রহণে মুসলিমদের উৎসাহিত করতে লটারি পদ্ধতি চালু করে। এক বিবৃতিতে সগঠনটি জানায়, ১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে কেউ করোনা টিকার উভয় ডোজ নিয়ে আগ্রহীরা লটারিতে অংশ নিতে পারবে। লটারির মাধ্যমে দু’জন মক্কায় ওমরাহ পালনের সুযোগ পাবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন