editor
প্রকাশিত: 3:52 PM, August 26, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জের খাসিয়া সম্প্রদায়ের পান চাষ করে চলে তাদের জীবন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া, ডবলছড়া,পাত্রখোলা, আদমপুর ও কুরমা এলাকায় বসবাস করে খাসিয়া সম্প্রদায়ের মানুষ।
শুধু কমলগঞ্জ উপজেলায় নয়, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় কমবেশী খাসিয়াদের বসবাস রয়েছে। এক সময় খাসিয়ারা টিলায় টিলায় ছন-বাঁশের ছাউনি মাটির কাঁচাঘরে বাস করত। সেকাল এখন খাসিয়াদের স্মৃতি। খাসিয়ারা (পান) জুম চাষ করে প্রায় সবাই এখন স্বাবলম্বী, স্বনির্ভশীল।
সরেজমিনে দেখা যায়, খাসিয়ারা বিদ্যুৎ ব্যবহার করে ঘরকে আলোকিত করছে, ফ্রিজ, টিভি ইন্টারনেট সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছেন। হাঁটি হাঁটি পা পা করে দূর্গম পথ পাড়ি দিয়ে কিভাবে তারা ইট, বালু, সিমেন্ট, চুন লোহার রড ও টিন টিলার উপরে তুলে এনে সৌন্দর্য্য জীবনযাপনের উপযোগী পাকা ও সেমিপাকা বাড়ি তৈরি করেছে। যা একবার দেখলে ভাবিয়ে তুলার মতো। আবার গাছ থেকে পান তুলার সময় দেখা যায়, একসাথে সাড়িবদ্ধ হয়ে বাবা, মা, ছেলে, মেয়ে সবাই পান তুলা নিয়ে ব্যস্ত সময়ও পার করছে।
জানা যায়, আদিকাল থেকে পানের জুম চাষ করে খাসিয়ারা জীবিকা নির্বাহ করে থাকে। বসত ঘরের ও পুঞ্জির আশেপাশে সুপারি গাছ এবং সুপারি গাছের মত একদাঁড়া বন্য গাছের নীচে পান জন্মায়। তার সাথে রয়েছে লেবু চাষাবাদ। কোন পুঞ্জিতে বিনিয়োগেরও প্রয়োজন হয় না। তবে পরিচর্যা করতে হয় এবং বেশি পান পাওয়ার জন্য নতুন ‘পুকি’ লাগাতে হয়। কোন প্রকার কীটনাশক ব্যবহার না করে একেবারে প্রাকৃতিক উপায়ে তারা পান চাষ করে।
ভোর থেকে জুম থেকে পান সংগ্রহ কওে বসত ঘরে বাছাই করে রাখলে প্রতিদিন বিকেলে এসে বিভিন্ন এলাকার পাইকাররা খাসিয়াদের কাছ থেকে পান ক্রয় করে নিয়ে যায়।
খাসিয়াদের উৎপাদিত পান ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে যত পান রফতানী হয়, তার শতকরা ৮০ ভাগ খাসিয়া পান। প্রতিটি খাসিয়া পরিবার পানের জুম চাষের উপর নির্ভরশীল। খাসিয়াদের অবস্থার পরিবর্তন ঘটায় ছেলে-মেয়েরা এখন স্কুল, কলেজ, ইউভার্রসিটিতে পড়াশোনা করছে। পাহাড় টিলার পুঞ্জি ছেড়ে খাসিয়ারা সমতল ভূমিতে নেমে এসে বাস করতে মোটেই ইচ্ছুক না।
পাহাড় টিলার পুঞ্জিতে বসবাসকারী খাসিয়ারা বেশ সুস্থ সবল। বৃদ্ধ বয়সে তারা সমতল থেকে উপরের টিলায় উঠানামা করতে পারে। তাদের শরীরে রোগ বালাই দেখা যায় না বললেই চলে। শিশুরা জাপানী পুতুলের মত ফুটফুটে। খাসিয়াদের কোন রোগ হলে নিজেদের চিকিৎসা নিজেরাই করে থাকে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে