editor
প্রকাশিত: 4:58 PM, August 26, 2021

কথা রাখেনি তালেবান, পরিস্থিতি ভয়ানক: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
তালেবান তাদের প্রতিশ্রুত কথা রাখেনি তাই আফগানিস্তানের পরিস্থিতি ভয়ানক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান। দোহা বৈঠকে যে কথা তারা দিয়েছিল, তা রাখেনি। পরিস্থিতি ভয়ানক।
বৃহস্পতিবার ভারতের নরেন্দ্র মোদির সরকারের ডাকা সর্বদল বৈঠকে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ভারতীয়দের ফেরাতে যেকোনও সাহায্য করবে নয়াদিল্লি।
জয়শঙ্কর আরও জানান, অন্তত ১৫ হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার ইচ্ছাপ্রকাশ করে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও সর্বদল বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সদস্য পীযুষ গয়াল এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বৈঠকে বিরোধী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, তৃণমূল সংসদ সদস্য সৌগত রায়, এনসিপি প্রধান শরদ পওয়ার, কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রমুখ।
বৈঠকের শুরুতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনানুযায়ী বিরোধী নেতৃত্বের সামনে সামগ্রিক পরিস্থিতি বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন