editor
প্রকাশিত: 7:26 PM, August 26, 2021

জয় ও লেখককের সিলেট সফর ঘিরে চাঙ্গা কমিটি বিহিন ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ দিন যাবত সংকট কাটছে না সিলেট ছাত্রলীগের। নানা বিতর্কিত ঘটনায় জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এরপর কমিটি ছাড়াই কেটছে অর্ধযুগ। অনেক নেতা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঠাঁই নিয়েছেন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগে। এরপরও শাসক দল হিসেবে সিলেট ছাত্রলীগের নেতাকর্মীর অভাব নেই। বেশ কয়েকটি উপ-গ্রুপে নেতাকর্মী রয়েছেন কয়েক হাজার।
কমিটি বিহিন অবস্থায় ২য় বারের মত আগামী পহেলা সেপ্টেম্বর সিলেট সফর আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এর আগে গত ১৩ মার্চ সিলেট সফল করেন তারা। তাদের সফরকে ঘিরে ফের চাঙ্গা হয়ে উঠেছিল ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখককে বরণে চলছে প্রস্তুতি।
সিলেট-৩ আসনের উপ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামী ১ সেপ্টেম্বর সিলেটে আসছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ঐদিন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ আয়োজিত নির্বাচণী প্রচারণা অনুষ্ঠানে যোগ দিতেই মূলত তারা সিলেট আসছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।
উল্লেখ্য : সিলেট জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০১৪ সালের ৮ই সেপ্টেম্বর। শাহরিয়ার আলম সামাদকে সভাপতি ও এম রায়হান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সে সময় ১০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। পরের বছর ২০১৫ সালের ৪ঠা ডিসেম্বর আরো ১৩১ সদস্য যোগ করে ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। চার মাসের মাথায় ২০১৬ সালের ২৫শে মার্চ সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্র। ৯ মাস পর ১১ই ডিসেম্বর কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ২০১৭ সালে ১৮ই অক্টোবর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এরপর বারবার সিভি জমা নিলেও কমিটি দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে সিলেট ছাত্রলীগ। ২০১৫ সালের ২০শে জুলাই আবদুল বাছিত রুম্মানকে সভাপতি ও আব্দুল আলীম তুষারকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রলীগের ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সাড়ে ৩ বছরেও কমিটি পূর্ণাঙ্গ করতে না পারা এবং নানা অভিযোগে ২০১৮ সালের ২১শে অক্টোবর বিলুপ্ত ঘোষণা করা হয় এ কমিটি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬ /আগষ্ট/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন