editor
প্রকাশিত: 3:16 PM, August 27, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১০ জনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৮৮ জন।
শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ জনের আটজন সিলেট জেলার এবং দু’জন সুনামগঞ্জের বাসিন্দা। আর করোনা আক্রান্ত ১৮৮ জনের মধ্যে সিলেটে ৭৯, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজার জেলার ২৮ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৪০ করোনা আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩৭ জনের।
শুক্রবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেটে ৭৫৭, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজার জেলার ৭০ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরো ৯২ জন মারা গেছেন।
গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২২৪ জন। এ পর্যন্ত বিভাগটিতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৮৯ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫৯ জন। এর মধ্যে সিলেটে ২৯২, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১৭ ও মৌলভীবাজার জেলায় ১৭ জন রয়েছেন।
এছাড়া বিভাগের চার জেলার আরও ১৮৬ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১২৩ জন। উপসর্গ নিয়ে ৫৫ জন এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আটজন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে