editor

প্রকাশিত: 5:55 PM, August 27, 2021

ধীরাজ পাল হত্যা : তিনমাসেও ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ

ধীরাজ পাল হত্যা : তিনমাসেও ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ

ধীরাজ পাল হত্যা : তিনমাসেও ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ

নিজস্ব প্রতিবেদক
হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছিলো দিনদুপুরে। এরপর পেরিয়ে গেছে তিন মাস। কিন্তু তিনমাসেও প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকান্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে সিলেটের বালাগঞ্জে ইটভাটায় ধীরাজ পাল হত্যা রহস্য এখনো থেকে গেছে অনুদঘাটিত।

গত ২৮ মে দুপুরে বালাগঞ্জ উপজেলার গহরপুরে ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পাল (৬০) খুন। এ ঘটনায় মাশরা দায়েরের পর এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এরমধ্যে ৫ জনকে রিমান্ডেও নেওয়া হয়। তবে তাদের কাছ থেকে হত্যার ব্যাপারে কোনো তথ্য আদায় করতে পারেনি। এরমধ্যে দুজন জামিনে বের হয়ে গেছেন বাকী ৪জন জেল হাজতে রয়েছেন।

প্রথমে মামলাটির তদন্ত করছিলো বালাগঞ্জ থানা পুলিশ। পরে থানা জেলা পুলিশের গোয়ন্দো শাখা (ডিবি) তে স্থান্তর করা হয়। তবে ডিবিতে স্থানান্তরের পরও মামলার তদন্তে আশানুরুপ কোনো অগ্রগতি হয়নি। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যেই হত্যার সাথে জড়িতরা থাকতে পারে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পরিদর্শক মো. ইখতিয়ার উদ্দিন বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। যাকেই সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদ করছি। কিন্তু এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনো তথ্য পাইনি। হত্যার কোনো ক্লু উদ্ধার করতে পারিনি।

তিনি বলেন, আমি আশাবাদী এই মামলার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তবে কিছুটা সময় লাগবে।

ধীরাজ পাল হত্যার পরদিন ২৯ মে বালাগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ছেলে প্রভাকর পাল বাপ্পা।

মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ধীরাজ পাল ৮ বছর ধরে গহরপুরের ওই ইটা ভাটায় ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর এলাকার মৃত দিজেন্দ্র পালের ছেলে। ইটাভাটায়ই রাত্রিযাপন করতেন ধীরাজ। প্রতি শুক্রবার সেখান থেকে আলমপুরে নিজ বাড়িতে আসতেন। ২৮ মেও ছিলো শুক্রবার। ওইদিন বিকেলে তার বাড়ি ফেরার কথা ছিলো। তবে শুক্রবার দুপুরেই ইটভাটায় নিজ কার্যালয়ের সামনে মাথা ও শরীর ক্ষতবিক্ষত করে তাকে হত্যা করা হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

মামলার এজাহারে ইটভাটার কর্মীদের বরাত দিয়ে বলা হয়, জুমার নামাজের সময় হত্যা করা হয় ধীরাজ পালকে। এসময়ে সকল কর্মীরা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। পুরো ইটভাটা ফাঁকা ছিলো।

মামলা দায়েরের পর এরআগে ৩০ মে ইটভাটার ব্যবসায়িক অংশীদার ও ক্যাশিয়ার মেরাজুল ইসলাম চৌধুরী, সহকারী ব্যবস্থাপক সুহেদ আহমদ ও সিএনজি অটোরিকশা চালক রুবেল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাদের ৪ দিনের রিমাণ্ডে নেওয়া হয়। এরপর ইকবাল হোসেন নামে এক ট্রাক চালক ও ইটভাটার নৈশপ্রহরী রাসেল আলীকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তোফায়েল আহমদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তবে ৬ জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেও হত্যাকান্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরাও আদালতে স্বীকারোক্তি প্রদান করেনি। এরমধ্যে সিএনজি অটোরিকশা চালক রুবেল আহমদ রাসেল ও নৈশপ্রহরী রাসেল আলী জামিনে মুক্তি পেয়েছে বাকীরা এখনো কারাগারে রয়েছে।

এদিকে, প্রকাশ্যে হত্যাকান্ডের তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যা রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে।

ধীরাজ হত্যার সুষ্ঠ তদন্ত ও রহস্য উদঘাটনের দাবিতে গত ৩০ মে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন দক্ষিণ সুরমার আলমপুর এলাকাবাসী। এরপর ১০ জুন হত্যা রহস্য উদঘাটনের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও সিলেটের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

তিন মাসেও হত্যা রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নিহতের ছেলে ও মামলার বাদী প্রভাকর পাল বাপ্পা বলেন, একটা নীরিহ লোককে প্রকাশ্যে খুন করে ফেলা হলো অথচ পুলিশ তিনমাসেও কোনো রহস্য উদঘাটন করতে পারলো না। এটি আমাদের পরিবারের জন্য চরম হতাশার। পুলিশের আন্তরিকতা নিয়েই আমাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এভাবে আর কিছুদিন চললে তো আরও অনেক ঘটানার মতো এই হত্যা মামলাও ছাইছাপা পড়ে যাবে। আর আমরা ন্যায়বিচার বঞ্চিত হবো।

এ হত্যাকান্ডের বিষয়ে সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিনদ উদ্দিন বলেন, পুলিশ এই হত্যারহস্য উদঘাটনে আন্তরিকভাবে চেষ্টা করছে। একারণে থানা থেকে মামলাটি ডিবিতে আনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনো রহস্য উদঘাটন করতে পারিনি। তবে আমার ধারণা যারা গ্রেপ্তার হয়েছে তাদের মথ্যেই হত্যাকারী রয়েছে।

এসপি বলেন, হত্যা রহস্য উদঘাটনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন