editor

প্রকাশিত: 9:29 PM, August 27, 2021

নগর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের অনুরোধ

নগর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের অনুরোধ

নগর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহ-সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স’র সাবেক প্রশাসক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ উদ্দিন আহমদ তার ব্যবহারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে অনুরোধ জানিয়েছে তা হুব হুব নিচে তুলে ধরা হলো:
‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্লিন ইমেজ, যোগ্যপ্রার্থী ইত্যাদি নানা বিষেশণ ব্যবহার করে লেখালেখি করছেন। আমার নামেও কেউ কেউ লিখছেন। এতে আমি নিজে বিব্রতবোধ করি।
আপনাদের প্রতি আমার অনুরোধ, আমাকে নিয়ে সিসিক নির্বাচনকেন্দ্রীক কোন পোস্ট না দিলেই আমি খুশি হবো। কারণ, এতে দলের মধ্যে বিভাজন সৃষ্টির আশংকা থাকে। যা কখনোই কাম্য নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার মতো অনেক কিছু আছে। আপনারা যদি মনে করেন ‘ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়’, তবে ব্যক্তিকেন্দ্রীক প্রচারণা বাদ দিয়ে সরকারের উন্নয়ন, অর্জন প্রচার করুন। সম্ভব হলে সরকারের টাকায় সিটি কর্পোরেশনের কাজের নানা অসঙ্গতি তুলে ধরুণ। এতে সমাজ এবং দল অনেকবেশী উপকৃত হবে। সর্বোপরি উপকৃত হবো আমরা সকলেই।
ব্যক্তিগত জীবনে রাজনীতি থেকে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, আমার প্রায় বিয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে বিপুল অর্থ-সম্পদের মালিক না হলেও এই পূণ্যভূমি সিলেটে যে সম্মান-ভালোবাসা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট।
২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আমার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং ওআইসির ইসলামী সম্মেলনে যাওয়ার সুযোগ হয়। এবং ২০১৭ সালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে ফিলিপাইনের ম্যানিলায় এডিবির ৫১তম বার্ষিক সভায় অংশগ্রহণের সুযোগও হয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।
এছাড়া, সফলতা-ব্যর্থতা মিলিয়ে প্রায় আট বছর সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরআগে দীর্ঘদিন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি।
ছাত্রাবস্থায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। পঁচাত্তর পরবর্তী কঠিন সময়ে ছাত্র-ছাত্রীদের সরাসরি ভোটে সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ ছাত্রসংসদের ভিপি, জিএস, ছাত্রমিলনায়তন সম্পাদক এবং খেলাধুলা সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। সিলেটের ছাত্ররাজনীতির ইতিহাসে একাটানা চারবার নির্বাচিত হওয়ার নজির নেই। এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনিশটি মিথ্যা মামলায় অভিযুক্ত ছিলাম।
তাই সবশেষে বলতে চাই, কোন ব্যক্তির নয়, সরকারের অর্জনগুলো মানুষের কাছে তুলে ধরলে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমরা সকলেই সম্মানিত হবো।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন