editor

প্রকাশিত: 12:28 PM, August 28, 2021

যে প্রক্রিয়ায় সরকার গঠন করছে তালেবান

যে প্রক্রিয়ায় সরকার গঠন করছে তালেবান

যে প্রক্রিয়ায় সরকার গঠন করছে তালেবান

অনলাইন ডেস্ক
সব জাতি-গোষ্ঠীর নেতাকে অন্তর্ভুক্ত করে আফগানিস্তানে একটি ঐকমত্যের সরকার গঠন করবে তালেবান। কেয়ারটেকার ধাঁচের এ সরকারে সব পক্ষের অংশগ্রহণ থাকবে।

শুক্রবার কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দফতর থেকে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ার পর সেপ্টেম্বরের প্রথম দিকেই নতুন সরকার গঠন সম্পন্ন করতে চায় তালেবান। সেই লক্ষ্যেই প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছেন তালেবানের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে উপপ্রধান মোল্লা আবদুল গনি বারাদার, তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে ও অন্যতম উপপ্রধান মোল্লাহ মোহাম্মদ ইয়াকুব এবং সশস্ত্র গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের নেতা ও উপপ্রধান সিরাজুদ্দিন হাক্কানি। এর মধ্যে প্রথম দুজন গত সপ্তাহে রাজধানী কাবুলে ফিরে আসেন।

তালেবান সূত্রগুলো বলেছে, নতুন সরকার নির্বাহী কাউন্সিলের সদস্য হিসাবে অন্তত এক ডজন নাম বিবেচনা করা হচ্ছে। সরকারে ‘আমিরুল মুমিনিন (বিশ্বাসীদের নেতা)’ বলে একটি পদ তৈরি করা হবে যিনি ‘ইসলামিক ইমিরেট অব আফগানিস্তান’র প্রধান হিসাবে নেতৃত্ব দেবেন। পদটিকে প্রেসিডেন্টের বিপরীত ভার্সন।

আফগানিস্তানে পরবর্তী সরকারের আমির পদে কে বসবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেননি তালেবান নেতারা। তবে সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার ওই পদে বসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

সে ক্ষেত্রে সরাসরি সরকারি পদে না বসে ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো ‘সর্বোচ্চ ধর্মীয় নেতা’র কাজ করবেন বর্তমান তালেবান প্রধান হায়বাতুল্লা আখুন্দজাদা।

মূল কয়েকটি মন্ত্রণালয়ের মধ্যে থাকছে বিচার, অভ্যন্তরীণ নিরাপত্তা তথা গোয়েন্দা বিভাগ, প্রতিরক্ষা, পররাষ্ট্র, শিক্ষা, অর্থ, গণপূর্ত, তথ্য ও কাবুলবিষয়ক বিশেষ বিভাগ।

সূত্রগুলোর মতে, মন্ত্রণালয়গুলোতে তাজিক, উজবেকদের মতো জাতি-গোষ্ঠীগুলোর নেতাসহ নতুন নতুন মুখ আনতে চায় তালেবান। সেই লক্ষ্যেই গত কয়েকদিন নিরবচ্ছিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন এর নেতারা। ইতোমধ্যে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্তত পাঁচ মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। মোল্লা গুল আগা ইসহাকজাইকে করা হয়েছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী। মোল্লা ইব্রাহিম সদরকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও হেমাত আখুন্দজাদাকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব।

এছাড়া গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজিবুল্লাহ। কাবুল গভর্নর হিসাবে মোল্লা শিরিন ও রাজধানী কাবুলের মেয়র হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে হামদুল্লাহ নোমানিকে।

এই লক্ষ্যগুলো সামনে রেখেই গত সপ্তাহে (২৩ আগস্ট) কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয় ‘লয়া জিরগা’ বা গ্রেট কাউন্সিল। যাতে অংশ নেন সংগঠনের প্রায় ৮০০ খ্যাতনামা আলেম বা পণ্ডিত।

কাউন্সিলে ভবিষ্যৎ সরকারের রূপরেখা এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে মন্ত্রিসভার তথা নির্বাহী কাউন্সিলের সদস্যদের চূড়ান্ত তালিকা প্রণয়নের সিদ্ধান্ত হয়। এই কাজ অর্পণ করা হয় সংগঠনের তিন উপপ্রধানের দুজন তথা মোল্লাহ মোহাম্মদ ইয়াকুব ও সিরাজুদ্দিন হাক্কানিকে। এই দুই নেতার একজন নতুন সরকারের প্রধান হতে পারেন বলে মনে করা হচ্ছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন