editor

প্রকাশিত: 2:33 PM, August 28, 2021

খাদ্য ও আশ্রয়ের সন্ধানে শত শত আফগান পরিবার

খাদ্য ও আশ্রয়ের সন্ধানে শত শত আফগান পরিবার

খাদ্য ও আশ্রয়ের সন্ধানে শত শত আফগান পরিবার

অনলাইন ডেস্ক
কাবুল পার্কে সপরিবারে অবস্থান নেওয়া একজন গৃহবধূ জাহিদা বিবি। মাথার ওপর জ্বলজ্বল করছে ‘টগবগে সূর্য’। জাহিদা বললেন, ‘আমার প্রচণ্ড মাথাব্যথা করছে। খুবই খারাপ লাগছে। আমার পেটে কিছু নেই। মনে হয় একটু পরই মারা যাব।’

তালেবানরা কাবুল দখলের পর যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে মানবিক সংকট দেখা দিয়েছে। শত শত আফগান পরিবার যারা কাবুল পার্কে গরমের মধ্যে অস্থায়ী শিবির বানিয়েছে, খাদ্যের জন্য ভিক্ষায় নেমেছে তারা।

এই পরিবারগুলোর কাছে নগদ কোনো অর্থ নেই যে তারা বাড়ি ফিরে যাবে। শুক্রবার এক সরেজমিন প্রতিবেদনে এ খবর জানিয়েছে আলজাজিরা।

ঠিক যে সময়টায় দেশত্যাগের জন্য বিমানবন্দরে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ, ওই সময়ে অনেকটা নিরুপায় হয়ে প্রাণের মায়া ছেড়ে দিয়েছে বাস্তুচ্যুত এসব আফগান পরিবার। তারা পালানোর চেষ্টা না করলেও নিজেদের বাড়িতে থাকা নিরাপদ মনে করেনি। আর নিরাপত্তাহীনতার কারণেই বাড়িঘর ছেড়ে তারা আশ্রয় নিয়েছে পার্ক কিংবা এ রকম কয়েকটি জায়গায়। যদিও এখানে নিরাপদ কি-না, তা তারা জানেন না।

উত্তর আফগানিস্তান থেকে বাস্তুচ্যুত আহমেদ ওয়াসিম জানান, পার্কে যারা আছেন তারা আশা করছেন কেন্দ্রীয় সরকার তাদের প্রতি দয়া করবে, মনোযোগ দেবে।

তিনি বলেন, ‘আমরা একটি খোলা মাঠে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছি।’ এ পরিপ্রেক্ষিতে তালেবানের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা পার্ক এবং বিমানবন্দরে অবস্থানরত জনগণকে খাবার সরবরাহ করতে নারাজ।
মুখপাত্র বলেন, ‘কারণ, এটি আরও বেশি জনসমাগম ঘটাবে। তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত।’

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর থেকে অন্তত সাড়ে পাঁচ লাখ আফগান বাস্তুচ্যুত হয়েছেন।

উত্তর আফগানিস্তানের ফালওয়ান সমির জানান, তার নিজ শহরে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় তার পরিবার কাবুলে এসেছিল।

তিনি বলেন, ‘সেখানে তুমুল যুদ্ধ এবং বোমা হামলাও হয়েছিল। এজন্য আমরা এখানে এসেছি। আমাদের ঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের থাকার আর কোনো জায়গা নেই। শুধু তাই নয়, আমাদের কাছে বাড়ি ফেরার টাকাও তো নেই।’

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, দেশটিকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন।

জাতিসংঘ বলছে, আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি মানুষকে সাহায্যের প্রয়োজন এবং পাঁচ বছরের কম বয়সি সমস্ত আফগান শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

তালেবান অবশ্য জাতিসংঘকে আশ্বস্ত করেছে যে মানবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে যদি বিদেশি সরকারগুলো তালেবান শাসনকে সমর্থন করে সহযোগিতায় এগিয়ে আসে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন