editor
প্রকাশিত: 2:56 PM, August 28, 2021

এমটি বাংলার অগ্রদূত
অনলাইন ডেস্ক
জার্মানির ব্রেমেন বন্দরে আটকে থাকা বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি ছাড়া পেয়েছে।
জাহাজটির নাম ‘এমটি বাংলার অগ্রদূত’। গত ২৩ আগস্ট জার্মানির ব্রেমেন বন্দরে জাহাজটি আটক করা হয়।
অর্থাৎ আটকের পাঁচ দিন পর ছাড়া পেল জাহাজটি।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ শনিবার জানিয়েছেন, বাংলাদেশ সময় শুক্রবার রাতে জাহাজটি ব্রেমেন বন্দর ত্যাগ করেছে।
ইউরোপিয়ান মেরিটাইম সেফটি এজেন্সির ওয়েবসাইটের তথ্য বলছে, জাহাজটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। এটি তেল পরিবহনকারী জাহাজ।
জাহাজটি ৩৯ হাজার টন তেল পরিবহনে সক্ষম। বর্তমানে বাংলার অগ্রদূত সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের জন্য ভাড়ায় খাটলেও সামগ্রিক তত্ত্বাবধান করে থাকে বিএসসি। জাহাজটিতে কর্মরত রয়েছেন বাংলাদেশি নাবিকরা।
বলা হয়েছে— জার্মানির ওই বন্দরে ২৭টি ত্রুটি পাওয়া যায় এমটি বাংলার অগ্রদূতে। ফলে গত ২৩ আগস্ট ব্রেমেন বন্দরে আটকা পড়ে বিএসসির জাহাজটি।
এ ঘটনার পর বাংলাদেশের জাহাজ নিবন্ধনকারী কর্তৃপক্ষ ‘মার্কেন্টাইল মেরিন অফিস’র পক্ষ থেকে উদ্বেগ দেখিয়ে পৃথক আদেশ দিয়ে বিদেশগামী জাহাজগুলোকে নিয়ম মেনে চলতে বলা হয়।
মার্কেন্টাইল মেরিন অফিসের পক্ষ থেকে একটি অফিস অর্ডার জারি করা হয়। জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল (পিএসসি) এসব ত্রুটি চিহ্নিত করে।
পিএসসির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ শনিবার দেশের এক গণমাধ্যমকে বলেন, জাহাজে যেসব ত্রুটি ছিল সেগুলো ঠিক করার পর জার্মান বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ জাহাজটির আটকের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও ত্রুটি থাকার বিষয়টি বলেছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রুজি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন