editor
প্রকাশিত: 3:08 PM, August 28, 2021

করোনা
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে সিলেটে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৭ জন। গেল চব্বিশ ঘন্টায় মাত্র ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৪৫ ভাগ।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেটে ৬ জন করোনা রোগী মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ ৬ জনেই সিলেট জেলায় মারা গেছেন।
সবমিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১০৪৩ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৯৫ জনসহ ৮৫৫ জনই মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ১২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ৬৬ জন, সুনামগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৩৬ জন ও হবিগঞ্জে ১৫ জন শনাক্ত হন।
সিলেটে এখন করোনাক্রান্তের মোট সংখ্যা ৫২ হাজার ৩৫১ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৪৭৮ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৩২৯ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬০৬১ জন, মৌলভীবাজারের ৭৬৮০ জন ও হবিগঞ্জের ৬২৮১ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গেল চব্বিশ ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৬ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৯০৫ জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮ /আগষ্ট/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে