editor

প্রকাশিত: 4:52 PM, August 28, 2021

সিলেটে পাল্টা সংবাদ সম্মেলনে নজির আহমদ পাঁচসেউতী বাজারে মালিকানা জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে

সিলেটে পাল্টা সংবাদ সম্মেলনে নজির আহমদ পাঁচসেউতী বাজারে মালিকানা জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে

সিলেটে পাল্টা সংবাদ সম্মেলনে নজির আহমদ পাঁচসেউতী বাজারে মালিকানা জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
সাত মৌজার নামে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পাঁচসেউতী বাজারে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের চেষ্টাসহ নানা অপকর্ম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাঁচসেউতি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নজির আহমদ।

৮০ বছর বয়সি ওই শিক্ষক শনিবার জেলা প্রেসক্লাবে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বলেন, তারা জায়গা দখল করতে মামলা হামলাসহ নানা উৎপাত করছে। বিচারের নামে জরিমানা করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তারা মানছে না।

লিখিত বক্তব্যে পাঁচসেউতি গ্রামের নজির আহমদ জানান, তিনি ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বারহাল আলিম মাদরাসার প্রাইমারি শাখায় শিক্ষক ছিলেন। অথচ তাকে সংবাদ সম্মেলন করে ভূয়া শিক্ষক দাবি করা হয়।

পাঁচসেউতী বাজারে তিনি ও তার আত্মীয়-স্বজনের প্রায় ৫৭ শতক জমি রয়েছে উল্লেখ করে জানান, এসব জমি দীর্ঘদিন বাজারে অব্যবহৃত অবস্থায় ছিল। গত মাঠ জরিপে তাদের নামে তালিকাভুক্ত হয়। সম্প্রতি বাজার ও সাত মৌজার নিয়ন্ত্রক পরিচয় দিয়ে স্থানীয় একটি ভূমিখেকো চক্র ওই জমি বাজারের দাবি করে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করে। এর নেপথ্যে রয়েছেন স্থানীয় মুবেশ্বর আলীর ছেলে বিলাল উদ্দিন, কুরিহাই গ্রামের জাবিদ মিয়ার ছেলে হাছন আলী, লাউবিল গ্রামের কলিম উল্লার ছেলে নুরুল হক, আকবর আলীর ছেলে হারিছ উদ্দিন, খলাগ্রামের ইসমাইল আলীর ছেলে শওকত আলী ও ধর্মগ্রামের ওয়াজিদ আলীর ছেলে আব্দুর রব।

বক্তব্যে নজির জানান, মামলা চলাকালীন অবস্থায় গত ১৩ জুলাই ওই ভূমিতে জোরপূর্বক দোকানকোঠা নির্মাণের চেষ্টা চালান বিলাল উদ্দিন গংবা। বাঁধা দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে নিষেধাজ্ঞা জারি করে। ১২ আগস্ট সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তারা মামলা করলে আদালত স্থিতাবস্থা জারি করেন।

আদালতের নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশ উভয়পক্ষকে নোটিশ করে। কিন্তু আদালত ও পুলিশ প্রশাসনের সকল নিষেধাজ্ঞা অমান্য করে সাত মৌজার নামে বিলাল, হাসন, হারিস ও তাদের সহযোগিরা মালিকানাধীণ ওই ভূমি দখলে নিতে সক্রিয় রয়েছে। তারা সামাজিকভাবে একঘরে করার পায়তারা চালাচ্ছে।

নজির দাবি করেন, তিনি ও তার চাচাতো ভাই আব্দুন নুরকে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে মৌজার বিচারে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সহযোগিতা করায় এলাকার তরুণ সমাজসেবক সালেহ রেজাকেও ৫০ হাজার টাকা নিয়ে হাজির হওয়ার কথা বলা হয়। পুলিশ বিষয়টি জানার পর তাদেরকে শাসিয়েছে। এর আগেও তারা আত্মীয় কাজিম আলীর ছেলে ফয়সল আহমদের সঙ্গেও একই আচরণ করে। বাজারে একের পর এক অন্যায় তারা করে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে নজির আহমদ জানান, পাঁচসেউতি বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি পরিচয় দিয়ে বিলাল উদ্দিন সম্প্রতি সংবাদ সম্মেলনে বাজারের যে জায়গার দাগের কথা উল্লেখ করেছেন সেসব দাগের কোনো অস্থিত্ব নেই। তিনি ভূয়া তথ্য ও মিথ্যচার করে ব্যাক্তি মালিকানাধীন ভূমি সরকারি খাস জায়গার সঙ্গে মিলিয়ে ভোগদখলের চেষ্টা করছেন। রেকর্ডিও ভূমি দখলে তারা সাত মৌজার নাম ব্যবহার করছে। ৭ মৌজার নামে তারা আদালতে বিচারাধীন স্থানীয় অনেক বিরোধ বা বিষয় টাকার বিনিময়ে বিচার-সালিশের মাধ্যমে রায় দিয়ে নিরীহ মানুষদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান নজির উদ্দিন। সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চাচাতো ভাই আব্দুন নুর ও সমাজকর্মী সালেহ রাজা।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন