editor
প্রকাশিত: 5:03 PM, August 28, 2021

কাবুল বিমানবন্দরে তল্লাশির ঠিক আগেই বিস্ফোরণ ঘটান হামলাকারী
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। আত্মঘাতী হামলাকারী কীভাবে বিমানবন্দরের আবে গেটের কাছে গিয়েছিলেন, ঠিক কোন সময়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন, মার্কিন কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
নিউইয়র্ক টাইমসের ওই খবরে জানা যায়, বিমানবন্দরের আবে গেটে ঢোকার জন্য তখন হুড়োহুড়ি চলছিল। তালেবানের হাত থেকে বাঁচতে আফগানিস্তান ছাড়তে মরিয়া লোকজনের ভিড় ছিল সেখানে। মার্কিন সেনাবাহিনী ও অন্য নিরাপত্তাকর্মীরা সেই ভিড় সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবারের এমন দৃশ্য অবশ্য নতুন ছিল না।
বিমানবন্দরের তিনটি গেটে দুই সপ্তাহ ধরে এক লাখের বেশি আফগান ভিড় করেছিল। তারা সবাই দেশ ছেড়ে পালাতে বিমানবন্দরে ঢোকার জন্য হুড়োহুড়ি করছিল। সেই ভিড় সামলাতে চেষ্টা করে যাচ্ছিলেন পাঁচ হাজারের বেশি মার্কিন সেনা। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুসারে, বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামলাতে দুটি গেট বন্ধ করে দেয়। তবে আবে গেটটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনটি প্রশ্ন ভাবাচ্ছে পেন্টাগনের কর্মকর্তাদের। প্রথমত, নিরাপত্তাকর্মীরা এত কাছাকাছি ছিল কেন? দ্বিতীয়ত, বিমানবন্দরের বাইরে থাকা তালেবানের তল্লাশিচৌকিতে বোমা হামলাকারী ধরা পড়লেন না কেন। আর তৃতীয়ত, তালেবানের তল্লাশিচৌকির কেউ হামলাকারীকে কৌশলে ছেড়ে দিয়েছিলেন কি না?
স্থানীয় সময় বৃহস্পতিবার ওই হামলার এক দিন আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দরের তিনটি গেটে হামলার আশঙ্কার কথা জানায় তারা। আবে গেটও সম্ভাব্য হামলার ওই তালিকায় ছিল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন