editor

প্রকাশিত: 5:24 PM, August 28, 2021

গোলাপগঞ্জের হাতালী খেলার মাঠ ও হাওরের ভূমি ডিসি’র খতিয়ানে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জের হাতালী খেলার মাঠ ও হাওরের ভূমি ডিসি’র খতিয়ানে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জের হাতালী খেলার মাঠ ও হাওরের ভূমি ডিসি’র খতিয়ানে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাতালী খেলার মাঠ ও হাওরের শত একর সরকারি ভূমি পূর্বাবস্থায় জেলা প্রশাসকের খতিয়ানে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার ‘বাঁচাও হাতালী ও হাতালী মাঠ সংরক্ষণ কমিটি, বাঘা’। ২৮ আগস্ট শনিবার দুপুরে হাতালি খেলার মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পুরনো রেকর্ড অনুযায়ী জেলা প্রশাসকের নামের নামাধীন হাতালী খেলার মাঠ ব্যক্তি নামে নামান্তর করে ও হাওরের শত একর সরকারি জায়গা কথিত শিল্পপতি গোলাম রব্বানী চৌধুরী সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের অগোচরে ব্যক্তি নামে নিয়ে যান, যা অত্যন্ত নিন্দনীয় ও বেআইনি কর্মকান্ড। বক্তারা চলমান জরিপে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের জেএল নম্বর ৩-এর সরকারি জমি আত্মসাতের ঘটনায় বিভাগীয় তদন্ত ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

“বাঁচাও হাতালী ও হাতালী মাঠ সংরক্ষণ কমিটির আহব্বায়ক হুমায়ুন ইসলাম কামালের সভাপতিতে ও কমিটির সমন্বয়ক আব্দুল আলীম শাহ এবং সাবেক ছাত্রনেতা জাফর ইকবালের যৌথ পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তুতা মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান মুজিব, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বিশিষ্ট মুরব্বী হাজী আতাউর রহমান, ফয়জুর রহমান মাষ্টার, আফতাব আলী, জুবের আহমদ, হাজী পিরন মিয়া, ইসলাম উদ্দিন, ফলিক উদ্দিন, আব্দুল জলিল, নুনু মিয়া গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাঘা ইউনিয়নের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খসরুজ্জামান খসরু, গোলাপগঞ্জ কৃষক দলের আহব্বায়ক ফারুক আল মাহমুদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বাঘা ইউনিয়ন কৃষক দলের সদস্য জিল্লুর রহমান খান, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য সচিব হাফিজ শাহ আদনান, বাঘা কৃষি বহুমূখী সমিতির সভাপতি রুহুল হাসান রুহেল, জালালাবাদ তরুণ সংঘের সভাপতি শাহীন আল মামুন, শাকিল আহমদ , বাঘা ইউনিয়ন ক্রিকেট ক্লাবের সভাপতি জাহেদ আহমদ, সাবেক মেম্বার সোলেমান আহমদ, মুনলাই ক্লাবের দপ্তর সম্পাদক হোসেন আহমদ, আল ইসলাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মিজান আহমদ, আজমল মিয়া জনকল্যান ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মাওলানা আমির উদ্দিন জালালী, আল কবির এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, আবু সাঈদ অভি, জাকির আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সায়েম, শিব্বির আহমদ, জিয়া উদ্দিন দিলার প্রমূখ্।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ শাহী আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৬ সালের ভূমি রেকর্ড অনুযায়ী সিলেট জেলা প্রশাসকের নামাধিন ৭.৬৪ একর ভূমির হাতালী খেলার মাঠ চলমান জরিপের ৩১ ধারা শেষ হওয়ার পর ‘গোলাম মোস্তফা চৌধুরী খেলার মাঠ’ মন্তব্য কলামে সংযুক্ত করা হয়। বক্তারা আরো বলেন, ঐতিহ্যবাহি হাতালী মাঠের নাম কোন ব্যক্তির নামে হতে পারে না। তারা বাঘা হাওরের শত একর সরকারি ভূমি আত্মসাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খেলার মাঠ ও হাওরের ভূমি ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে বলেন, অন্যথায় এলাকাবাসী আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন