editor

প্রকাশিত: 12:59 AM, August 29, 2021

শোক দিবস উপলক্ষে সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

শোক দিবস উপলক্ষে সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ ,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃক জাতীয় শোক দিবসের মর্মন্তুদ উপলব্ধির আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আলোচনা সভা বঙ্গবন্ধু ২৩ এভিনিউ, বাংলাদেশ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. এস এম মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অতিথিবৃন্দ হিসেবে আরো উপস্থিত ছিলেন – বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ এর বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক আল-আমিন রহমান, উপ সম্পাদক এস এম ওবায়দুল, মোস্তাফিজুর রহমান খান, খন্দকার নূর কুতুবুল আলম তুষার, রাকিবুল ইসলাম সাকিব, সাখাওয়াত হোসেন বকুল।

সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জাহিদ হোসেন পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যাকান্ডকে জাতি ও বিশ্ব রাজনৈতিক ইতিহাসে কলঙ্কতম অধ্যায় হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি জাতির পিতা হারানোর শোক কতটা তীব্র, স্বাধীন দেশের সামগ্রিক অগ্রযাত্রায় তা কেমন প্রভাব রেখেছিলো, বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের বিভিন্ন স্তরের আলোচনাও বক্তাদের মাধ্যমে উঠে আসে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ও প্রত্যক্ষভাবে জড়িতদের আগামীর প্রজন্ম কখনো ক্ষমা করবে না এবং পাকিস্তানি ভাবধারার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই চলমান থাকার আশাবাদ তারা ব্যক্ত করেন। এসময় বক্তারা তারেক জিয়ার সাম্প্রতিক ও অতীত ভূমিকার সমালোচনাও করেন।

মুখ্য আলোচক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, সারা বাংলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধুর জীবন জীবনের থেকে বড় বলে উল্লেখ করেছেন তিনি। বঙ্গবন্ধু কেন জাতির পিতা, সেই বিষয় উল্লেখ করতে গিয়ে তিনি জানান – প্রত্যেক ধর্ষিতা নারীর পিতার জায়গায় বঙ্গবন্ধু নিজের নাম লিখে দিতে বলেছিলেন আর ঠিকানা দিতে বলেছিলেন ধানমন্ডি ৩২। তার মৃত্যু সেই দায়িত্ব অপূর্ণ রেখে গেছে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ঐক্যবদ্ধ ছাত্রলীগ অদম্য। খুনী জিয়া ও পাকিস্তানি প্রেতাত্মাদের যেকোনো মূল্যে ঠেকাতে হবে। এসময় বঙ্গবন্ধুর হত্যাকান্ডকে সময়ের প্রয়োজন বলে সমর্থনকারীদের সুশীল আখ্যা দিয়ে সমালোচনা করেন তিনি।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ৭৫-৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু হত্যাকারীদের যারা এদেশে প্রতিষ্ঠিত করেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ইতিহাস বিকৃত করে প্রজন্মের কাছ থেকে বাংলাদেশের রাজনৈতিক সত্যতা দূরে নিয়ে গেলেও, সময়ের ব্যবধানে আজ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। যার ফলে ১৫ই আগস্টের কুশীলবরা আজ সর্বমহলে ঘৃণিত।

আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন