editor
প্রকাশিত: 1:01 PM, August 29, 2021

করোনা : সিলেটে ১২ জনের সুস্থ দিনে মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু হয়েছে। চব্বিশ ঘন্টায় বেড়েছে রোগী শনাক্তের হারও। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় আজ রোববার এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৯ ব্যক্তি মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১ জনসহ ৮ জনই সিলেট জেলায় মারা গেছেন। অপরজন মৌলভীবাজারের বাসিন্দা।
এ নিয়ে বিভাগে ১০৫২ জনের মৃত্যু হলো করোনায়। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৯৬ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৮৬৩ জন। সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭১ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন মৃতের তালিকায়।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭৩ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪০ জনসহ ১৫৪ জন শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।
৯৭৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১৭.৭১ ভাগ। গেল কয়েকদিনের তুলনায় শনাক্তের হার কিছুটা বেড়েছে।
সবমিলিয়ে সিলেটে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫২ হাজার ৫২৪ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৫১৮ জনসহ সিলেট জেলায় শনাক্তকৃত রোগী ৩২ হাজার ৪৮৩ জন। এছাড়া সুনামগঞ্জের ৬০৬৯ জন, মৌলভীবাজারের ৭৬৮৮ জন ও হবিগঞ্জের ৬২৮৪ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, করোনাক্রান্ত এসব রোগীদের মধ্যে ৪৩ হাজার ৭২ জন সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬৭ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭০ জন করোনা রোগী চিকিৎসাধীন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে