editor
প্রকাশিত: 7:15 PM, August 29, 2021

নতুন মন্ত্রিসভায় নারীদের পদ নিয়ে যা বললেন তালেবানের মুখপাত্র
অনলাইন ডেস্ক
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ পর্যায়ে চলে আসায় তালেবান নতুন মন্ত্রিসভা গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সংগঠনটির মুখপাত্র জাহিবুল্লাহ মুহাজিদ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় কোনো নারী পদ পাবেন কী না জানতে চাইলে জাহিবুল্লাহ মুহাজিদ জানান, এ ব্যাপারে দলের নেতারাই সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তের ব্যাপারে তিনি কিছু জানেন না।
ঠিক কবে তালেবানের নতুন মন্ত্রিসভা গঠন করা হবে তা জানা যায়নি। তবে আগামী সপ্তাহেই তালেবান নতুন মন্ত্রিসভা গঠন করতে পারে বলে জাহিবুল্লাহ মুহাজিদের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে পরে একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
জাহিবুল্লাহ মুহাজিদ জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়া হবে। কাবুল বিমানবন্দর থেকেও সরিয়ে দেওয়া হবে মার্কিন সেনাদের।
এ সময় কাবুল বিমানবন্দরে হামলার জবাবে আইএস জঙ্গিদের ওপর মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে তিনি বলেন, এটা আফগান ভূখণ্ডের ওপর স্পষ্ট আঘাত।
এদিকে, মুদ্রার সংকট আর খাদ্যের দাম বৃদ্ধির কারণে অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
তালেবান ক্ষমতা দখলের পর প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো দেশটির ব্যাংকগুলোর কার্যলক্রম পুরোদমে শুরু হয়নি। দেশটির অনেকের হাতেই নগদ অর্থ নেই। দেশটিতে আফগানি মুদ্রার বিপরীতে বিদেশি মুদ্রায় মানও কমে গেছে।
আফগানিস্তানের অর্থনীতি বৈদেশিক মুদ্রা আর আন্তর্জাতিক সাহায্যের ওপর অনেকাংশে নির্ভরশীল। কিন্তু কাবুলে মার্কিন সমর্থিত সরকারের পতনের পর সেসব বন্ধ হয়ে গেছে। যা দেশটির অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।অনুদান থেকে পাওয়া অর্থ দিয়েই আফগানিস্তানের মোট ব্যয়ের ৭৫ শতাংশ মেটানো হয় বলে বিশ্বব্যাংক জানিয়েছে।
সব কিছু মিলিয়ে আফগানিস্তানে মারাত্মক অর্থনৈতিক ও মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে মুজাহিদ জানান, নতুন সরকার গঠনের পর এসব অর্থনৈতিক সংকটের অবসান হবে।
এ ব্যাপারে তিনি বলেন, বিদেশি মুদ্রার বিপরীতে আফগানির মান কমে যাওয়ার বিষয়টি সাময়িক। দেশের পরিস্থিতি হঠাৎ বদলে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার গঠনের পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন