editor
প্রকাশিত: 11:47 AM, September 30, 2020
অনলাইন ডেস্ক:-
ভারত-চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই কোয়াডভুক্ত দেশগুলোর সঙ্গে বসতে চলেছে ভারত। আগামী ৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিওতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
চতুর্ভুজীয় সুরক্ষা সংলাপ, যা কোয়াড নামে পরিচিত। এটি আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম।
বলা হচ্ছে, চীনের বেড়ে চলা আক্রমণাত্বক মনোভাবের কারণেই বৈঠকে বসতে চলেছে কোয়াডভুক্ত দেশগুলো। কোয়াডের লক্ষ্যে কোনো দেশ না থাকলেও এর প্রধান উদ্দেশ্য থাকবে চীনের উপর কড়া নজর রাখা। খবর টাইমস অব ইন্ডিয়ার
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সুরক্ষা ও স্থিতিশীলতার লক্ষ্যে সামুদ্রিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হবে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আঞ্চলিক বিষয় নিয়ে চার দেশের মন্ত্রীদের মতামত বিনিময় করার এটাই সময়।
করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর কোয়াডভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের এটিই প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর চীন কেমন ব্যবহার করেছে সেটা নিয়ে গভীর পর্যবেক্ষণ হতে পারে। এছাড়া করোনা ভ্যাকসিনের অগ্রগতি নিয়েও আলোচনা হবে।
এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভা শেষে আলাদা করে বৈঠক করেছিলেন।
টোকিও বৈঠকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, সাইবার আর সামুদ্রিক সুরক্ষা, বিপর্যয়ের সময় শীঘ্র প্রতিক্রিয়া দেওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে।
এদিকে চীন এই বৈঠক নিয়ে মঙ্গলবার আপত্তি জানিয়েছে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও