editor
প্রকাশিত: 1:23 PM, August 30, 2021
নিজস্ব প্রতিবেদক
গেল কয়েকদিন ধরে সিলেটে করোনাক্রান্ত রোগীর সংখ্যা ছিল কম। শনাক্তের হার কমে পনেরো শতাংশের নিচে নেমে এসেছিল। কিন্তু দুই দিন ধরে ফের বাড়ছে শনাক্তের হার। গেল চব্বিশ ঘন্টায় এ হার বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। একই সময়ে মারা গেছেন আরো ৭ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের।
এ নিয়ে মৃতের সংখ্যা ১০৫৯ জনে দাঁড়িয়েছে সিলেটে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৮৬৯ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন মৃতের তালিকায়।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৩৫ জনসহ সিলেটে শনাক্তের সংখ্যা ৮০। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন।
১৩৯৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২০.৭৭ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৫৫৩ জনসহ সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৫৬৩ জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জে ৬ হাজার ৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৪৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭২৭ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২৫৯ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৪৩ হাজার ৩৩১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭১ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে