editor
প্রকাশিত: 11:56 AM, September 30, 2020
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা বলেছেন, এম.সি কলেজে ধর্ষণের ঘটনা সিলেটের পবিত্রতা কুলষিত হয়েছে। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট এক ঐতিহ্যবাহী শান্তি-সম্প্রীতির পবিত্র নগরী। হযরত শাহজালাল (রহঃ) এর পুণ্যভূমিতে কতিপয় কুলাঙ্গার এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনা ঘটিয়ে পবিত্র ভূমিকে কুলষিত করেছে। পবিত্র এই ভূমির ঐতিহ্য রক্ষায় কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল মঙ্গলবার জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের একক ছাত্র সংগঠন আল হাবীব ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া’র সদরুল মুদাররিসিন মাওলানা আব্দুস সুবাহান, সংগঠনের সহ সভাপতি ও মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি শফিকুর রহমান, সহ সভাপতি শাহ মমশাদ আহমদ, মাওলানা মুফতী সিদ্দিকুর রহমান, মাওলানা মুশফিকুর রহমান মামুন ও সাবেক জি.এস মাওলানা ফাহাদ আমান, সাবেক জি.এস হাফিজ আবু আনাস, বর্তমান জি.এস হাফিজ তানজিল আহমদ, হাফিজ মাহফুজ হুসাইন প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা আজ সংকিত। নিরাপদ শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সকল প্রকার সন্ত্রাস বন্ধ করতে তৎপর হতে হবে। বক্তারা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির রোধ করে এই দুর্যোগময় মুহূর্তে মানুষের স্বস্তি ফিরিয়ে এনে দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে প্রশাসনকে বাজার মনিটরিং এর জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
4 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে