editor
প্রকাশিত: 8:02 PM, August 30, 2021

সিলেট-৩ আসনে নৌকার পক্ষে ঘরে ঘরে ভোট চাইলেন মুক্তি-মুশফিক
সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে গণসংযোগ করেছে সিলেট মহানগর যুবলীগ। সোমবার (৩০ আগস্ট) বিকালে উপনির্বাচন উপলক্ষে প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমার ৪নং কুচাই ইউনিয়নে এ গণসংযোগ করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
গণসংযোগকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ‘নৌকা স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে।’ ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সততার রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছেন। বিশ্ব দরবারে বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি-জামাতের শাসনামলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।’ তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৪ সেপ্টেম্বরের সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, ‘নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। নৌকায় ভর করে জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ দিয়েছেন, নৌকায় ভর করেই তার কন্যা শেখ হাসিনা আজ স্বনির্ভর দেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীক যেমন দেশের স্বাধীনতা দিয়েছে তেমনি দিয়েছে উন্নয়ন। ‘সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব একজন সৎ ও পরিশ্রমী ব্যাক্তি। আগামী ৪ সেপ্টেম্বরের সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে বিজয়ী হলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামাল, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল আহমদ কাবুল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন