editor
প্রকাশিত: 2:04 PM, August 31, 2021

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কামাল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেনের পৈতৃক ১৭ একর জমি নিয়ে তার চাচাতো ভাই নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত কয়েকমাস ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসেও কোনো সমাধান না হওয়ায় কিছু দিন ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে বিরোধপূর্ণ জমিতে কামাল হোসেনের লাগানো ধান গাছ নজরুল ইসলাম ও তার সহযোগিরা তুলে নিলে বাধা দিতে গিয়ে দুই পক্ষ তুমুল সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষের এক পর্যায়ে প্রতিপক্ষের পিকলের আঘাতে কামাল হোসেন(৩৮) গুরুতর আহত হন।
পরে গ্রামবাসী এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন এবং গুরুতর আহত কামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর প্রতিপক্ষের আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিহতের ছোট ভাই বদরুল ইসলাম জানান, আমার ভাইকে একা পেয়ে প্রতিপক্ষ নজরুল ইসলাম ও তার সহযোগিরা লোকজন হামলা করে দেশিয় পিকল দিয়ে হত্যা করেন। আমরা তাকে বাঁচাতে গেলে তাদের হামলায় আমাদের ৫ জন গুরুতর আহত হন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন