editor

প্রকাশিত: 3:00 PM, August 31, 2021

ক্যান্সার প্রতিরোধী, ডায়াবেটিস রোগেও উপকারী পেঁপের বীজ

ক্যান্সার প্রতিরোধী, ডায়াবেটিস রোগেও উপকারী পেঁপের বীজ

ক্যান্সার প্রতিরোধী, ডায়াবেটিস রোগেও উপকারী পেঁপের বীজ

অনলাইন ডেস্ক
অনেক পুষ্টিগুণে ভরপুর, রসাল ও সুস্বাদু একটি ফল হচ্ছে পেঁপে। এটি কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া হয়ে থাকে। এ ফলটির স্বাদের পাশাপাশি এর অনেক গুণাগুণ থাকার কারণে এর কদর সারা বিশ্বেই। আপনি জেনে অবাক হবেন যে, এই ফলটির বীজও আপনি খেতে পারবেন আর এর বীজেরও রয়েছে অনেক গুণাগুণ।

স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পেঁপের বীজ। এতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট পাশাপাশি এটিতে পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড থাকে। আর এ যৌগগুলো আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এ ছাড়া পেঁপের বীজে ওলিক অ্যাসিড এবং আরও কিছু উপকারী মনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মেলে, যা শরীরের জন্য অনেক প্রয়োজনীয়।

পেঁপের বীজ আমাদের শরীরে ফাইবার সরবরাহ করার মাধ্যমে রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। আর এতে থাকা উচ্চ ফাইবার হার্টের সমস্যা, স্ট্রোক, ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি কমাতেও অনেক উপকারী। টাইপ-২ ডায়াবেটিস রোগীদের নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে যে, পেঁপের বীজের মনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কারণে উচ্চমাত্রায় ট্রাইগ্লিসারাইড এবং খুব কম ঘনত্বের লাইপোপ্রোটিন যথাক্রমে ১৯ শতাংশ ও ২২ শতাংশ পর্যন্ত কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে।

আমাদের মাঝে অনেকেই জানেন না যে, পেঁপের বীজের এত উপকার রয়েছে। আর যদি কেউ জানত যে এর এত উপকার রয়েছে, তা হলে হয়তো পেঁপের বীজ কেউ ফেলে দিতেন না। আজ জানুন পেঁপের বীজের বিভিন্ন উপকারী দিক—

১. সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে
পেঁপের বীজ শরীরের নির্দিষ্ট ধরনের কিছু ছত্রাক এবং পরজীবী ধ্বংস করতে পারে। আর এর কারণে এটি আমাদের শরীরে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। একটি গবেষণায় দেখা গেছে যে, শুকনো পেঁপের বীজ ও মধু দিয়ে তৈরি পানীয় অন্ত্রের পরজীবী উল্লেখযোগ্যভাবে বিনাস করতে পারে।

২. কিডনি কার্যকারিতা রক্ষা করে
আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কিডনি। এটি আমাদের শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত তরল অপসারণ করতে অনেকটা ফিল্টারের মতো কাজ করে থাকে। পেঁপের বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

৩. ক্যান্সার প্রতিরোধ করে
পেঁপের বীজের বিভিন্ন পুষ্টিগুণ এবং এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এক গবেষণায় দেখা গেছে যে, পেঁপের বীজের নির্যাস শরীরের প্রদাহ কমাতে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এ ছাড়া আরেকটি গবেষণায় দেখা গেছে, পেঁপের কালো বীজ প্রোস্টেট ক্যান্সারের কোষের বৃদ্ধি হ্রাস করতে পারে।

৪. হজম শক্তিতে উপকারী
পেঁপের বীজ ফাইবারের অনেক ভালো উৎস। আর এ কারণে এটি আপনার হজম শক্তিতে উপকারী হিসেবে কাজ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, পেপেঁর বীজে থাকা ডায়েটরি ফাইবার প্রদাহজনক পেটের রোগ থেকে রক্ষা করে এবং হেমোরয়েডের লক্ষণ উপশম করতে পারে। এ ছাড়া অন্ত্রের আলসার গঠনে বাধা দিতেও সহায়তা করে পেঁপের বীজ।

৫. হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে
পেঁপের বীজ হৃৎপিন্ডকে ভালো রেখে হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। এ ছাড়া এতে ভিটামিন এ, সি, ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমাতেও সাহায্য করে।

তবে কিছু বিষয় মনে রাখতে হবে পেঁপের বীজ খাওয়ার আগে। কয়েকটি গবেষণায় দেখা গেছে যে, এটি শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলে। তবে ক্ষতির চেয়ে এর উপকারই বেশি। আর গর্ভকালীন পেঁপের বীজ খাওয়া যাবে না।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে