editor

প্রকাশিত: 3:07 PM, August 31, 2021

পাকিস্তানে আফগান জনতার ঢল

পাকিস্তানে আফগান জনতার ঢল

পাকিস্তানে আফগান জনতার ঢল

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ত্যাগের মধ্য দিয়ে ‘স্বাধীন’ হয়েছে দেশ। তালেবানরা এমন দাবি করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। তারা ভয়ে স্বপ্নের বাড়িঘর ছেড়ে অন্য দেশের সীমান্তের দিকে পাড়ি জমিয়েছেন। গত কয়েকদিন ধরে সবার দৃষ্টি ছিল কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। এরই মধ্যে হাজার হাজার মানুষ সীমান্তের দিকে যাত্রা করেছেন। তাদের কয়েক হাজার চমন সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভিতরে প্রবেশ করেছেন বলে খবর দিচ্ছে অনলাইন বিবিসি। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সবচেয়ে ব্যস্ততম ক্রসিংয়ের অন্যতম চমন স্পাইন বল্ডক সীমান্ত। প্রতিদিন ধুলিমাখা এই শহর দিয়ে দুই দেশের হাজার হাজার ব্যবসায়ী এবং ভ্রমণকারী এক দেশ থেকে আরেক দেশে যান।

কিন্তু তালেবানদের ভয়ে গত কয়েকদিনে সীমান্তের আফগান অংশে কয়েক হাজার মানুষের ঢল নেমেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা প্রবেশ করছেন পাকিস্তানে। শত শত পুরুষের কাঁধে লাগেজ। বোরকা পরা নারীরা তাদের পিছন পিছন হেঁটে যাচ্ছেন। শিশুরা মায়ের হাত ধরে ঝুলে আছে। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত তাদের। তাদেরই একজন জিরকুন বিবি (ছদ্মনাম)। তিনি হাজারা সম্প্রদায়ের। অতীতে এই গ্রুপটির বিরুদ্ধে নিষ্পেষণ চালিয়েছে তালেবানরা। ফলে এবারও তাদের ভয়। কান্নায় ভেঙে পড়ে জিরকুন বিবি বলেন, বেদনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমার শুধু একটাই জিজ্ঞাসা আমার ছেলের কি হবে। সে আমার একমাত্র ছেলে।

জিরকুন বিবির ছেলে কাজ করতেন একটি বৃটিশ কোম্পানির পক্ষে। তিনি দেশ ছাড়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দু’তিন বছরের মধ্যে হাজারা সম্প্রদায়ের বিরুদ্ধে বোমা হামলা করে তালেবানরা। এতে জিরকুন বিবি তার পুত্রবধুকে হারিয়েছেন। জিরকুন বিবি বলেন, তার মৃত্যুতে আমার মনে হলো সবই হারিয়ে ফেলেছি। দীর্ঘদিন ঘুমাতে পারিনি। আমি তালেবানদের নিয়ে খুব ভয়ে আছি।

পাকিস্তান পৌঁছার আগে জিরকুন বিবি সীমান্তের কাছে একটি ছোট্ট অস্থায়ী আবাসে অবস্থান করছিলেন। সেখানে আফগানিস্তানের বিভিন্ন অংশ থেকে হাজারা সম্প্রদায়ের নারী ও শিশুরা সমবেত হয়েছেন। দুই মেয়ে এবং নাতনীদের নিয়ে রাজধানী কাবুলের বাড়ি ছেড়ে এসেছেন জিরকুন বিবি। তিনি যখন কথা বলছিলেন, তখন তার কোলের ওপর বসা নাতনী। তাকে দেখে বোঝা যায়, এখন গৃহহারা সে, বিষয়টি বুঝতে পেরেছে। জিরকুন বিবি বলেন, আমার বাড়ি বা বাড়িতে যেসব জিনিস ফেলে এসেছি, তার তোয়াক্কা করি না। আমি শুধু এখন আমার ছেলে ও তার মেয়েকে নিয়ে উদ্বিগ্ন। আমি এখন কার কাছে যাবো? কি করতে পারি? এই বালিকার মাকে আমি নিজ হাতে কবরে নামিয়েছি। সন্তান লালনপালন করতে প্রচুর ভালবাসা আর কঠোর পরিশ্রম লাগে। আমি আর কাউকে হারাতে চাই না।

শিয়া সম্প্রদায়ের ৬০ বছর বয়সী আফগান নারী জারমিনি বেগম (ছদ্মনাম)। তিনিও অন্য নারীদের একটি গ্রুপের সঙ্গে সবেমাত্র পাকিস্তানে পৌঁছেছেন। অতীতে এ সম্প্রদায়কে টার্গেট করেছে তালেবানরা। তিনি বলেছেন, তার সম্প্রদায়ের লোকেরা যখনই তালেবানের ক্ষমতা দখলের খবর শুনতে পেয়েছে, তখনই তারা বুঝতে পেরেছে আফগানিস্তান ছেড়ে যাওয়া ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। জারমিনি বেগম বলেন, আমাদের ভয়- তালেবানরা সন্ত্রাসী কর্মকা- শুরু করবে। আমাদের বাড়িঘরে তারা তল্লাশি চালাবে। এরই মধ্যে তারা সরকারি কর্মকর্তাদের খোঁজা শুরু করেছে। যেকোনো দিন বোমা হামলা শুরু হতে পারে।

আফগানিস্তান থেকে যেসব মানুষ পাকিস্তানে এসেছেন, তাদের বেশির ভাগই আফগান যুবক, যুবতী। তারা বুঝতে পেরেছেন, তাদের ভবিষ্যত অনিশ্চিত। এমন একজন মুহাম্মদ আহমের (ছদ্মনাম)। তিনি কাবুলে ইংরেজি ভাষার একজন প্রদর্শক হিসেবে কাজ করছিলেন। এর পাশাপাশি তিনি পড়াশোনা করেন। এত তাড়াতাড়ি কাবুলের পতন হবে, তা তিনি এখনও বিশ্বাস করতে পারেন না। তার ভাষায়- এ এক অবিশ্বাস্য বিষয়। সততার সঙ্গে বলছি, কখনো চিন্তাও করতে পারিনি তারা এক রাতের মধ্যে কাবুলের দখল নিয়ে নেবে। এখন আমার স্কুল এবং নিজের শিক্ষাজীবন নিয়ে ভয়ে আছি। জানি না এরপর কি করতে হবে আমাকে। আমি স্বাধীনতা চাই। নিজের জীবন নিজে বেছে নিতে চাই। ফলে আমি আর ফিরে যাচ্ছি না।
একই রকম অনুভূতি কাবুলের শিক্ষার্থী জামাল খানের (ছদ্মনাম)। তিনি বলেন, সবাই নিজের বাড়িতে বসবাস করতে চায়। কিন্তু আমাদেরকে আফগানিস্তান ছাড়তে বাধ্য করা হয়েছে। পাকিস্তান চলে আসায় ভাল মনে হচ্ছে না। অন্য কোনো দেশে যাওয়াও ভাল মনে হচ্ছে না। সব মানুষই উদ্বিগ্ন। কিন্তু তাদের সামনে কোনো আশা নেই।
কান্দাহারের একজন শ্রমিক ওবায়দুল্লাহ (ছদ্মনাম)। সেখানে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে বলে পাকিস্তান পালিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার কথায়, কোনো সরকার নেই দেশে। আর অর্থনীতি একেবারে তলানিতে। কান্দাহারের পরিস্থিতি স্বাভাবিক আছে। কিন্তু কোথাও কোনো কাজ নেই। তাই পাকিস্তান ছুটে এসেছি, যদি কিছু কাজ পাই। না হয় রিক্সা চালাবো।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন