editor
প্রকাশিত: 12:17 PM, September 30, 2020
নিজস্ব প্রতিবেদক:-
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২১৮ জনের। একইসময়ে সিলেটে বিভাগের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে থেকে চিকিৎসা নেয়া করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৯ জন রোগী। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ৪০৩ জন।
এই ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ৩৯ রোগীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১২ হাজার ৬২১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে সিলেট বিভাগের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানা যায়।
এতে বলা হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩৯ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন, সুনামগঞ্জে ৪ জন এবং হবিগঞ্জে ৫ জন রয়েছেন। এদিন সিলেটে অপর জেলা মৌলভীবাজারে কোনো রোগী শনাক্ত হননি।
এই সময়ে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরা দুইজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন এবং সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬২১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৮৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৪৫ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬৯২ জন রয়েছেন।
এছাড়া করোনায় আক্রান্ত সিলেট বিভাগে বর্তমানে ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫ জন ও মৌলভীবাজারে ৩ জন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৯২ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪০ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৮ হাজার ২৫৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ২৬৬ জন, সুনামগঞ্জের ১ হাজার ৭৭১ জন, হবিগঞ্জের ১ হাজার ৪৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন