editor
প্রকাশিত: 10:24 PM, August 31, 2021

মদ খেয়ে মাতলামি, যুবকের কারাদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক সেবনের দায়ে কুদ্দুছ মিয়া (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কুদ্দুছ মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধির ওয়ারা গ্রামের মোতালিব মিয়ার পুত্র।
জানা গেছে- বিকালে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আইডিয়াল স্কুলের পিছনে কুদ্দুছ মিয়া মদ খেয়ে মাতলামি করছিলো। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা সালেহ সুমী এবং সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম দাপ্তরিক একটি কাজে সেখানে অবস্থান করছিলেন। তখন বিষয়টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের নজরে আসে।
এ সময় মাতাল অবস্থায় কুদ্দুছ মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পঞ্চাশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কাকাইলছেও নৌ-ফাঁড়ির ইনচার্জ বিদ্যুৎ দাশের নেতৃত্বে পুলিশের একটি দল এতে সার্বিক সহযোগীতা প্রদান করে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন- মাদকের আগ্রাসন রোধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন