editor
প্রকাশিত: 10:48 PM, August 31, 2021
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী মাসে দেশের দুই কোটি মানুষকে করোনার টিকা দেয়া হবে। করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। তিনি বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। অনেক দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এই ভালোটাকে ধরে রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির জনককে হত্যা করেছে।
২১শে আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। সম্প্রতি হেফাজতের মাধ্যমে সরকার পতনের চেষ্টাও করা হয়েছিল। বিএনপি-জামায়াত ও হেফাজাতের নেতাকর্মীরা দলে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি এবি এম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো, রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে