editor
প্রকাশিত: 1:24 PM, September 1, 2021

ঘুম থেকে উঠে চা পানে হতে পারে স্বাস্থ্যের বিপদ জন্য
অনলাইন ডেস্ক
ইংরেজ শাসকরা তাদের প্রায় দুই শত বছরের শাসনে কিছু সাহেবী অভ্যাস বাঙালির মধ্যে রেখে গেছেন। তার মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে চা পানের অভ্যাসটি। বাঙালির এই ‘বেড টি’ খাওয়ার অভ্যাসখানাও এসেছে তাদের কাছ থেকেই।
বিছানায় শুয়ে-বসে গরম চায়ে চুমুক না দিলে চোখই খুলতে চায় না অনেকের। কারো আবার ঘুম ভেঙেই চা না পেলে দিন যেনো শুরুই হয় না। তবে জানেন কি, এটাকে ঠিক অভ্যাস না বলে বরং বদভ্যাস বললেই ভালো। ঘুম ভাঙার পর খালি পেটে চা পানের সঙ্গে সঙ্গে নানান শারীরিক বিপদ ডেকে আনছেন আপনি, একথা জানাচ্ছেন চিকিৎসকরা। জেনে নিন সেগুলো কেমন অসুখ।
পাকস্থলীর ক্ষতি করে
খালিপেটে চা খাওয়া যে পেটের ক্ষতি করে তা হয়তো অনেকেই জানেন। প্রথমত, হজমের সমস্যা হয়। কারণ, চা কোনো মতেই সুষম খাদ্য বা পানীয় নয়। এর অ্যাসিডিক উপাদান পাকস্থলীর ক্ষতি করে এবং পাচনতন্ত্রে গোলমাল বাধায়।
শরীরে পানির ঘাটতি বাড়ায়
সারারাত ঘুমানোর পর সকালে মানবদেহে পানির ঘাটতি দেখা দেয়। তাই ঘুম থেকে উঠেই বেশি করে পানি পান করা উচিত। সে জায়গায় চা পান করলে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। তাই আগে পানি পান করুন তারপর চা।
হাইপার অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য
খালিপেটে চা পান পাকস্থলীর ভেতরে ক্ষতের সৃষ্টি করতে পারে। এর ফলে আলসার এবং হাইপার অ্যাসিডিটির সমস্যাও হতে পারে। তাছাড়া কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা তো আছেই।
হাড়ের সমস্যা
শুধু পেটই নয়, হতে পারে হাড়ের সমস্যাও। খালিপেটে চা খেলে স্কেলিটাল ফ্লুরোসিস নামক রোগ হতে পারে। এই রোগে ভেতর থেকে ফাঁপা হয়ে যায় হাড়। এর ফলে সারা শরীরে বাতের মতো ব্যথা হতে পারে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রুজি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে