editor
প্রকাশিত: 12:35 PM, September 30, 2020
প্রায় ১৪৪ একরের এমসি কলেজে আয়তন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নেই। এছাড়াও অপ্রতুল সীমানা প্রাচীর, আলোর স্বল্পতার বিষয়টিও নিরাপত্তার ব্যঘাত ঘটেছে।
এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শহিদুল কবির চৌধুরী এমনটি বলেছেন।
এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রনালয়। মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। দুইদিন সিলেটে থেকে বিভিন্নজনের সাথে আলাপের পর আজ রাতেই তারা ঢাকায় ফিরে যাবেন। আগামীকাল মন্ত্রনালয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে তদন্ত দল।
সিলেট ছাড়ার আগে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে ব্রিফিং করে তদন্ত দল। এসময় শহিদুল খবির চৌধুরী এসব কথা বলেন
করেনাকালে শিক্ষা মন্ত্রণালয় ছাত্রাবাস খোলা রাখার নির্দেশনা দেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এই সময়ে ছাত্রাবাস খোলা রাখার সুযোগ নেই। এ বিষয়টি প্রতিবেদনে উল্লখ করা হবে জানান তিনি।
এছাড়াও হোস্টেলের কক্ষে অস্ত্র উদ্ধারের বিষয়টিও তারা অবগত হয়েছেন বলেও জানান তিনি।
শহিদুল কবির চৌধুরী আরও বলেন, তদন্ত কমিটি পুলিশ, কলেজ প্রশাসন, নির্যাতিতাা নারী ও তার স্বামীর সাথেও কথা বলেছেন। তারা মূলতঃ এঘটনায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ভূমিকা ও অবস্থান বিষয়ে তদন্ত করছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার এ বিষয়ে কমিটি প্রাথমিক প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে।
এর আগে বুধবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাস ও হোস্টেল সরেজমিনে পরিদর্শণ করেন তিনি।
5 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে
5 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। সিলেট মহানগর বিএনপির
2 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী
8 আব্দুর রহমান: দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ, স্বর্ণালংকার,
4 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান
1 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
6 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ