editor
প্রকাশিত: 7:41 PM, September 2, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিক্রিয়া নিয়ে ডেইলি মেইলকে একটি বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন দেশটির সাবেক এক শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা।
তিনি বলেছেন, আফগানিস্তানে যেভাবে সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে ফেরা ও আগ্রাসন চালানো লাগতে পারে। তার ভাষায়, ‘আমি মনে করি, আমরা হয়তো খুব শিগগিরই আফগানিস্তানে ফিরব। সেখানে একটা ইসলামি গোষ্ঠীর হাতে এক মাদক সাম্রাজ্য গড়ে উঠছে। সেটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য মোটেও ভালো কিছু নয়।
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সাবেক এই সেনা কমান্ডার পেশাগত জীবনে সাবেক একাধিক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন তিন তারকা বিশিষ্ট এই জেনারেল।
বাইডেনের কড়া সমালোচনা করে ওই সেনা কর্মকর্তা বলেন, বাইডেন যেভাবে অপরিপক্বতা ও অদূরদর্শিতা দেখিয়েছেন তাতে যুক্তরাষ্ট্র বিশ্ব দরবারে হাস্যরসের খোরাকে পরিণত হয়েছে। তবে অবসরপ্রাপ্ত ওই শীর্ষ কর্মকর্তার নাম প্রকাশ করেনি ডেইলি মেই।
প্রসঙ্গত, গত বছর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটে শেষ মার্কিন সেনাটি আফগানিস্তান ছেড়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের ক্লানি্তকর যুদ্ধ থেকে রেহাই পেয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশি আধিপত্য থেকে মুক্ত হয়েছে আফগান জনগণ।
তবে সেনা প্রত্যাহার করতে গিয়ে অব্যবস্থাপনার পাশাপাশি যুক্তরাষ্ট্র লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়। এমনকি মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে আনতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। শুধু তা-ই নয়, বিদায়বেলায় সন্ত্রাসী হামলা ১৩ মার্কিন সেনাও নিহত হয়েছে। এ নিয়ে বাইডেনের বিরুদ্ধে তীব্র সমালোচনা হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন