editor
প্রকাশিত: 8:08 PM, September 3, 2021
অনলাইন ডেস্ক
দেশের আলোচিত হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় ২৩(২)২০১৩ আগামী ৫ সেপ্টেম্বর খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে।
এর আগে শুক্রবার বিকাল ৪টায় খুলনা কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছে। এ সময় খুলনার জেলা কারাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে আদালত চত্বর পর্যন্ত ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পুলিশ।
খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক যুগান্তরকে জানান, নগরীর সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় ২৩(২)২০১৩ আগামী ৫ সেপ্টেম্বর তাকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে। ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাকে আনা হয়েছে। তাকে সেলে রাখা হবে।
কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, কারাগারের মধ্যে মামুনুল হক বিশেষ নজরদারিতে থাকবেন। পাশাপাশি কেএমপি পুলিশ ও র্যা ব-৬ এর সদস্যরা কারাগারের বাইরের এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, সোনাডাঙ্গা থানার একটি মামলায় আদালতে হাজিরার জন্য মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে বেলা ১২টার দিকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাংচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা দায়ের হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে