editor
প্রকাশিত: 8:32 PM, September 3, 2021
অনলাইন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলার অধিকার তালেবানদের রয়েছে, বিবিসিকে এমন কথাই বলেছেন তালেবানের মুখপাত্র সোহেল শাহিন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহা চুক্তির শর্ত তুলে ধরে এক জুম সাক্ষাৎকারে বিবিসি উর্দুকে তিনি বলেন, কোনো দেশের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর কোনো নীতি তাদের নেই।
সোহেল শাহীন বলেন, মুসলিম হিসেবে কাশ্মীর, ভারত এবং অন্য যে কোনো দেশে বসবাসকারী মুসলমানদের পক্ষে কথা বলা তাদের অধিকার।
তার মতে, আমরা আওয়াজ তুলে বলব যে মুসলমানরা আপনাদেরেই লোক, আপনাদের নাগরিক। আইনের অধীনে তারা সমান অধিকারের দাবিদার।
আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর বিশ্বের চোখ এখন ভারতের দিকে। সমালোচকরা বলছেন, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ বৃদ্ধি পেয়েছে। বিজেপি এবং তার সহযোগীরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
তিনটি প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিতর্কিত আইনকেও মুসলমানদের লক্ষ্য হিসাবে দেখা হয়েছে।
ভারত যেভাবে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে, তাতে সেখানকার নাগরিকরা ক্ষুব্ধ।
জম্মু ও কাশ্মীর কয়েক দশক ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের উৎস।
বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, তালেবানের উত্থানের কারণে জম্মু ও কাশ্মীরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে ভারতবিরোধী কোনো কোনা গোষ্ঠী।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন