editor

প্রকাশিত: 8:26 PM, September 4, 2021

পণ্ডিত রামকানাই দাশের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

পণ্ডিত রামকানাই দাশের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

পণ্ডিত রামকানাই দাশের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

বাঙালির অনন্য সংগীতপ্রতিভা পণ্ডিত রামকানাই দাশের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সংগীত বিষয়ক কর্মশালা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগীত পরিষদ নিউইয়র্ক ও সিলেট শাখা। আজ (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ‘পণ্ডিত রামকানাই দাশ’ ফেসবুক পেইজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরআগে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রামকানাই দাশ রচিত ও সুরারোপিত গানের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল কর্মশালায় দেশ বিদেশের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রামকানাই দাশ একাধারে ছিলেন লোকগানের শিল্পী, খেয়াল গায়ক, গুণী তবলাবাদক, উচ্চাঙ্গ ও রবীন্দ্রসংগীতের শ্রেষ্ঠ শিক্ষক, সংগীত রচয়িতা, সুরকার, সংগ্রাহক এবং সংগঠক। বাংলাদেশে সঙ্গীতের বিকাশ ও প্রসারে নিরলস কাজ করে গেছেন আজীবন। একজন সফল সঙ্গীতগুরু হিসেবে তৈরি করেছেন অসংখ্য কৃতি ছাত্র ছাত্রী। সংগীতের ক্ষেত্রে তাঁর অবদান সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়েছিল।

তিনি ১৯৩৫ সালের ১৫ই এপ্রিল সুনামগঞ্জ জেলার শাল্লা থানার পুটকা গ্রামে তাঁর বাবার মাতুলালয়ে। লোকগানের শিল্পী ও পদ রচয়ীতা হিসেবে তাঁর বাবা রসিকলাল দাশ ও মাতা দিব্যময়ী দাশ দুজনেরই বেশ সুনাম ছিল। তাঁদের রচিত বহু গান এখনও বৃহত্তর সিলেট অঞ্চলে প্রচলিত রয়েছে।

সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক-২০১৪, বাংলা একাডেমী সম্মানসূচক ফেলোশীপ-২০১২, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা-২০১২, রবীন্দ্র পদক-২০০০, ওস্তাদ মোজাম্মেল হোসেন স্মৃতিপদক-১৯৯৭, ওস্তাদ মোশাররফ হোসেন স্মৃতিপদক-২০০৭, ঊর্বশী পদক-২০০০ লাভ করেন। ২০০৫ সালে নিউইয়র্কে হাছনরাজা ফোক ফেষ্টিব্যালে “লোকসঙ্গীত সম্রাট উপাধী”তে ভূষিত হন। এই সংগীত সাধক গত ৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়