editor
প্রকাশিত: 9:04 PM, September 4, 2021
অনলাইন ডেস্ক
দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান বন্ধ থাকেনি। শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছিলাম।
তিনি বলেন, যখন আমরা দেখলাম একটা সংখ্যক শিক্ষার্থীর টেলিভিশন ও অনলাইন ব্যবহারের সুযোগ ছিল না বলে তারা এর থেকে বঞ্চিত হচ্ছিল। তখন আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি। এর মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পেরেছি।
শিক্ষামন্ত্রী বলেন, খুব স্বাভাবিকভাবে আমরা ষোলআনা শ্রেণিকক্ষে পাঠদানের বিকল্প করতে পারিনি। কোথাও কোথাও তো কিছু ঘাটতি রয়েছেই। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরে সেই ঘাটতি পূরণের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের রেমিডিয়াল ক্লাসেস করানোসহ নানা ধরণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন।।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 2 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১