editor

প্রকাশিত: 1:20 PM, September 5, 2021

মহারানির শেষকৃত্যের নকশা ফাঁস

মহারানির শেষকৃত্যের নকশা ফাঁস

মহারানির শেষকৃত্যের নকশা ফাঁস

অনলাইন ডেস্ক
‘অপারেশন লন্ডন ব্রিজ’। হঠাৎ করে যদি এই কথা বলি তাহলে হয়তো অনেকেই বুঝবেন না। কিন্তু যদি বলি এটা কোনো জঙ্গি হামলার ছক বানচালের রণকৌশল নয়, এটি আসলে বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে কেমন আয়োজন হবে, তার একটা প্রাথমিক খসড়া। তাহলে হয়তো অনেকেরই চোখ কপালে উঠবে। হ্যাঁ, মৃত্যুর আগেই রানির শেষকৃত্যের মহড়া তৈরী করে ফেলেছে বৃটেন। রানির বয়স ৯৫ পেরিয়ে গেছে। সম্প্রতিই স্বামী ফিলিপকে হারিয়েছেন তিনি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই সামনে এক নতুন ধাক্কা।
যে নকশা এসেছে, তাতে বলা হচ্ছে- মৃত্যুর ১০ দিন পরে সমাহিত করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে। এর মধ্যে বৃটেনের সংসদে তিন দিন রাখা থাকবে তাঁর মরদেহ। সেন্ট পলস ক্যাথিড্রালে রানির শোকসভার আয়োজন করা হবে। বেশ কয়েকদিন ধরেই চলবে শোকসভা। রানিকে সমাহিত করার আগে বৃটেনের চারটি দেশে সফর করার কথা তাঁর উত্তরসূরি তথা যুবরাজ চার্লসের। রানির মৃত্যুর পরে তাঁর শায়িত মরদেহ দেখতে যে হাজার হাজার মানুষের সমাগম হবে তাও এখন থেকেই আঁচ করা হয়েছে। এবং সেইমতো পুলিশি প্রহরার বন্দোবস্ত করার কথা ভাবা হয়েছে।

খাদ্য সংকট ও যানজট তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। আর সেই কারণেই পুরো বিষয়টিকে কীভাবে সামলানো হবে তার পরিকল্পনা আগাম করে রাখা হয়েছে ওই পরিকল্পনায়। এই পরিকল্পনারই নাম দেওয়া হয়েছে ‘অপারেশন লন্ডন ব্রিজ’। এর আগেও ২০১৭-য় দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি দীর্ঘ নিবন্ধে এই ‘অপারেশেন লন্ডন ব্রিজ’-এর কথা শোনা গিয়েছিল। রানির মৃত্যুর পরে কী ভাবে চার্লসকে অভিষিক্ত করা হবে, তারও বর্ণনা ছিল ওই রিপোর্টে। তাৎপর্যপূর্ণ ভাবে এই নিবন্ধ বেরোনোর পরেও কোনও প্রতিক্রিয়া দেয়নি বাকিংহাম প্যালেস। রানি যে দিন মারা যাবেন, সে দিন স্বাভাবিক ভাবেই ‘জাতীয় শোক’ পালন করা হবে। এটাই রেওয়াজ। তবে বাকি বিবরণ ফাঁস হয়ে যাওয়াতেই অস্বস্তি বেড়েছে বাকিংহাম প্যালেসের।(সূত্র : দ্য গার্ডিয়ান)

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন