editor
প্রকাশিত: 1:47 PM, September 5, 2021

করোনা : সিলেটে ১২ জনের সুস্থ দিনে মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসে সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৯.৭৯ ভাগ। এ সময়ে মারা গেছেন আরো ৬ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেটে ৬ জন মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনসহ সবাই সিলেট জেলাতেই মৃত্যুবরণ করেছেন।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১০৯৭ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৪ জনসহ সিলেট জেলাতেই মাারা গেছেন ৯০৬ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৭ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৬৮ জন। এছাড়া সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন।
৯৭০ জনের নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৯.৭৯ ভাগ। দীর্ঘ ১১৫ দিন পর সিলেটে শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে আসে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যবর্তী চব্বিশ ঘন্টা সময়ে। এরপর আজ আবারও শনাক্তের হার ১০ এর নিচে নামলো।
সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৩৯১ জন। এর মধ্যে ৩২ হাজার ৯০০ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬১৪৩ জন, মৌলভীবাজারের ৭৮৩৭ জন ও হবিগঞ্জের ৬৫১১ জন রয়েছেন।
তবে আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ১২৭ জনই সুস্থ হয়ে ওঠেছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫৮ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ২১৭ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে