editor
প্রকাশিত: 2:43 PM, September 5, 2021

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল
অনলাইন ডেস্ক
ভারতের নয়াদিল্লির হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান। তিনি জানান, তিনি এখন ভালো আছেন। ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। হাঁটাহাটি করানো হচ্ছে, ব্যায়াম করানো হচ্ছে।
তোফায়েল আহমেদের জামাতা বলেন, দিল্লি নেওয়ার পর উনাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল, শনিবার সকালেই কেবিনে স্থানান্তর করা হয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো টেষ্টও করানো হয়েছে।
৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ কার্ডিওলজি ও নিউরোলজির সমস্যায় ভুগছেন। তিনি মাইল্ড স্ট্রোকও করেছিলেন।
গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।
দিল্লির ওই হাসপাতালে এর আগে তার হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন